ঢাকা, রবিবার, ১০ মে ২০২৬

স্থানীয় নির্বাচনে ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির

২০২৬ মে ১০ ১৭:৩৫:২৭
স্থানীয় নির্বাচনে ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে।

রোববার (১০ মে) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি। এ সময় কমিটির চেয়ারম্যান সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পর্যায়ক্রমে দেশের অন্যান্য উপজেলা ও পৌরসভার প্রার্থীদের নামও ঘোষণা করা হবে।

এ সময় দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণার আহ্বান জানান সরকারের প্রতি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, বিভিন্ন রাজনৈতিক পটভূমির ব্যক্তি এনসিপির মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে আগে বিএনপি, জামায়াত কিংবা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন—এমন ব্যক্তিও রয়েছেন। তবে যাচাই-বাছাই করে “গ্রহণযোগ্য” প্রার্থীদেরই বেছে নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

জোটগত নির্বাচনের বিষয়ে সারজিস আলম বলেন, আপাতত এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ভবিষ্যতে জোটগত কোনো সিদ্ধান্ত হলে তা আলোচনা সাপেক্ষে নেওয়া হবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে