ঢাকা, রবিবার, ১০ মে ২০২৬

পরিবারের অগোচরে ঘটে গেল মর্মান্তিক ঘটনা

২০২৬ মে ১০ ১৬:১৭:৩৭
পরিবারের অগোচরে ঘটে গেল মর্মান্তিক ঘটনা

নিজস্ব প্রতিবেদক: শিউলি বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নড়িয়া পৌরসভার লোনসিং এলাকায়।রোববার (১০ মে) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ৩৮ বছর বয়সী শিউলি বেগম দীর্ঘদিন ধরে জরায়ুর সমস্যাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। চিকিৎসা চললেও তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে পরিবারের দাবি।

পরিবারের সদস্যরা জানান, রোববার সকালে ঘরের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী জুয়েল খলিফা বলেন, দীর্ঘদিন ধরে চিকিৎসা করাতে গিয়ে পরিবার আর্থিক চাপে ছিল। বিভিন্ন জায়গায় চিকিৎসা নেওয়ার পরও স্ত্রী সুস্থ হচ্ছিলেন না।

বাহার মিয়া, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জানান—ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে