ঢাকা, রবিবার, ১০ মে ২০২৬

চার ব্রোকারেজ হাউজের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার

২০২৬ মে ১০ ১৫:৪৮:৪৯
চার ব্রোকারেজ হাউজের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চারটি ব্রোকারেজ প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি (অথরাইজড রিপ্রেজেন্টেটিভ) প্রত্যাহারের তথ্য প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ইউনিক্যাপ সিকিউরিটিজ লিমিটেডের (ডিএসই ট্রেক নম্বর-১৬৩) একজন অনুমোদিত প্রতিনিধি মো. জাবেদ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

এছাড়া সাবভ্যালি সিকিউরিটিজ লিমিটেডের (ডিএসই ট্রেক নম্বর-১৬৮) অনুমোদিত প্রতিনিধি সৈয়দ শাহ লাকিত উল্লাহর অনুমোদনও প্রত্যাহার করা হয়েছে।

অন্যদিকে, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের (ডিএসই ট্রেক নম্বর-২৩৭) অনুমোদিত প্রতিনিধি মো. সোহেল রানাকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে ডিএসই।

একই সঙ্গে ওয়ান সিকিউরিটিজ লিমিটেডের (ডিএসই ট্রেক নম্বর-২৪১) অনুমোদিত প্রতিনিধি মোখলাসুর রহমানের অনুমোদনও প্রত্যাহার করা হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে