ঢাকা, রবিবার, ১০ মে ২০২৬

গরু চোর সন্দেহে ভয়াবহ গণরোষ

২০২৬ মে ১০ ১০:১৯:৫৩
গরু চোর সন্দেহে ভয়াবহ গণরোষ

নিজস্ব প্রতিবেদক: কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা এলাকায় গরু চুরির সন্দেহে স্থানীয় জনতার গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। এ সময় একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

রোববার (১০ মে) ভোররাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ থেকে ১২ সদস্যের একটি দল পিকআপ ভ্যান নিয়ে এলাকায় প্রবেশ করে। তারা একটি বাড়িতে গরু চুরির চেষ্টা করলে বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজনকে ডাক দেন। পরে স্থানীয়রা ধাওয়া করে তিনজনকে আটক করেন।

এ সময় তাদের কাছে তালা কাটার সরঞ্জাম ও ধারালো অস্ত্র পাওয়া গেছে বলে দাবি স্থানীয়দের। পরে উত্তেজিত জনতা তাদের মারধর করে। এতে তারা গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল এ নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

এদিকে ক্ষুব্ধ জনতা অভিযুক্তদের ব্যবহৃত পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।শহিদুল ইসলাম জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে