ঢাকা, রবিবার, ১০ মে ২০২৬

রোববারের সোনার দামে বড় চমক

২০২৬ মে ১০ ১০:১৭:১৭
রোববারের সোনার দামে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে গত বৃহস্পতিবার সোনার দাম আবারও বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত দামে আজ রোববার (১০ মে)ও সোনা বিক্রি হচ্ছে।

বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা, যা আগের দামের তুলনায় ২ হাজার ২১৬ টাকা বেশি।

নতুন মূল্যতালিকা অনুযায়ী—

২২ ক্যারেট সোনা: ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা

২১ ক্যারেট সোনা: ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা

১৮ ক্যারেট সোনা: ২ লাখ ২১৩ টাকা

সনাতন পদ্ধতির সোনা: ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা

এদিকে সোনার পাশাপাশি রুপার দামও বেড়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম বেড়ে হয়েছে ৫ হাজার ৭৭৪ টাকা।

বিশ্ববাজারে দামের ওঠানামার প্রভাবেই দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কিছুটা বাড়লেও দীর্ঘমেয়াদে দামে বড় উল্লম্ফনের সম্ভাবনা কম বলে ধারণা করা হচ্ছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে