স্কুলে ফিরছে বেত্রাঘাত! নতুন সিদ্ধান্তে তোলপাড়
নিজস্ব প্রতিবেদক: স্কুল শিক্ষার্থীদের মধ্যে বুলিং ও হয়রানি প্রতিরোধে নতুন শৃঙ্খলামূলক নীতিমালা ঘোষণা করেছে সিঙ্গাপুর সরকার। নতুন এ নীতিমালায় গুরুতর শৃঙ্খলাভঙ্গের ঘটনায় শাস্তি হিসেবে বেত্রাঘাতের অনুমতি রাখা হয়েছে বলে জানিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি।
মঙ্গলবার পার্লামেন্টে দেওয়া বক্তব্যে তিনি বলেন, শুধু শারীরিক বুলিং নয়, অনলাইন হয়রানি বা ‘সাইবার বুলিং’-ও এই নীতিমালার আওতায় থাকবে। অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা ব্যর্থ হলে চূড়ান্ত পদক্ষেপ হিসেবে বেত্রাঘাত করা হবে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সিঙ্গাপুর শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষিত এই নীতিমালা ২০২৭ সাল থেকে দেশটির সব স্কুলে কার্যকর হবে।
নতুন নিয়ম অনুযায়ী, বেত্রাঘাতের আগে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে। শুধুমাত্র প্রধান শিক্ষকের অনুমোদনের পর প্রশিক্ষিত শিক্ষকরা এ শাস্তি কার্যকর করতে পারবেন। শিক্ষার্থীর বয়স ও মানসিক পরিপক্বতাও বিবেচনায় নেওয়া হবে।
নীতিমালায় বলা হয়েছে, এই ব্যবস্থা শুধু উচ্চ প্রাথমিক স্তরের ছেলে শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যাদের বয়স ৯ বছর বা তার বেশি। মেয়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শাস্তি নিষিদ্ধ থাকবে।
শিক্ষামন্ত্রী ডেসমন্ড লির দাবি, গবেষণায় দেখা গেছে—স্পষ্ট নিয়ম ও কার্যকর শাস্তি শিশু-কিশোরদের আচরণ সংশোধনে সহায়ক এবং বুলিং কমাতে ইতিবাচক ভূমিকা রাখে।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শারীরিক শাস্তির বিরোধিতা করে জানিয়েছে, এ ধরনের ব্যবস্থা শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সিঙ্গাপুরের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেত্রাঘাত শুধুমাত্র গুরুতর অপরাধের ক্ষেত্রে এবং ‘শেষ উপায়’ হিসেবে ব্যবহার করা হবে।
কঠোর আইন প্রয়োগের জন্য পরিচিত সিঙ্গাপুরে সম্প্রতি এক ফরাসি কিশোরের বিরুদ্ধে একটি ভেন্ডিং মেশিনের স্ট্র ব্যবহার করে অসদাচরণের অভিযোগে মামলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড হতে পারে।
এর আগে ১৯৯৩ সালে মার্কিন কিশোর মাইকেল ফে-কে গাড়িতে স্প্রে পেইন্ট করার দায়ে বেত্রাঘাত ও কারাদণ্ড দেওয়া হয়েছিল। ঘটনাটি আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ওমর আলী/
পাঠকের মতামত:
- স্কুলে ফিরছে বেত্রাঘাত! নতুন সিদ্ধান্তে তোলপাড়
- দেশের জ্বালানি খাতে বড় সুখবর, শুরু হলো উৎপাদন
- এক কার্ডেই মিলবে সব স্বাস্থ্য তথ্য—বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী
- ১৪ তলার অনুমোদনে ২৮ তলা! তদন্তে চাঞ্চল্যকর তথ্য
- একই দিনে দু’বার গ্রেপ্তার! আলোচনায় মাগুরার ঘটনা
- ঈদের বাস ভ্রমণ নিয়ে বড় আপডেট, জেনে নিন বিস্তারিত
- বাংলাদেশকে নিয়ে চীনের নতুন পরিকল্পনা
- ঈদের ছুটি ঘিরে শিক্ষাপঞ্জিতে বড় সিদ্ধান্ত
- রিজার্ভ নিয়ে সুখবর দিল বাংলাদেশ ব্যাংক
- রাতে ছদ্মবেশে পুলিশের বড় এক্সপেরিমেন্ট
- শনিবারের ছুটি বাতিল, কারণ জানাল মন্ত্রিপরিষদ বিভাগ
- শিক্ষামন্ত্রীকে কড়া বার্তা দিলেন জুলাইযোদ্ধা মেহনাজ
- ইউনূস পরিবারের সদস্যসহ এনসিপিতে যোগ দিলেন ৭ শতাধিক ব্যক্তি
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড
- কক্সবাজারের মানচিত্রে বড় পরিবর্তন, যুক্ত হলো নতুন নাম
- মৌসুমী-ওমর সানির বিচ্ছেদ নিয়ে যা জানা গেল
- পশ্চিমবঙ্গে বড় রাজনৈতিক ভূমিকম্প
- একসঙ্গে পদত্যাগ করবেন বিজয়ের ১০৭ বিধায়ক!
- পাবলিক টয়লেট ব্যবহারে নতুন নিয়ম
- ক্লোজএন্ড মিউচুয়াল ফান্ড রূপান্তরে নতুন গাইডলাইন বিএসইসি’র
- শেয়ারবাজার উন্নয়নে গভর্নরের কাছে ডিএসইর একগুচ্ছ প্রস্তাব
- ধ/র্ষণ মামলায় নির্দোষ ইমাম কারাগারে, ডিএনএ টেস্টে মিলল চাঞ্চল্যকর তথ্য
- ড. ইউনূস-আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত
- ঘুষের দায়ে সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড
- প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে যা বললেন ফজলুর রহমান
- হজযাত্রীদের জন্য নতুন কঠোর নিয়ম জারি সৌদি আরবে
- টিসিবির জন্য বড় তেল আমদানির অনুমোদন
- দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
- সোনার বাংলা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ইপিএস প্রকাশ করবে ৫ কোম্পানি
- ক্ষমা চেয়ে হাসিনার ভিডিও বার্তা
- ডিএসইতে ছয় ব্রোকারেজ হাউজের প্রতিনিধি প্রত্যাহার
- একসঙ্গে সরব বাংলাদেশসহ ১৩ দেশ
- জ্বালানি তেল নিয়ে বড় সুখবর
- তারেক রহমানকে ঘিরে বিস্ফোরক দাবি সাবেক কর্মকর্তাদের
- ১৫ দিনের আল্টিমেটাম, না হলে আইনি পদক্ষেপ
- সেই ঘটনার পর অবশেষে মুক্তি পেলেন ইমি
- ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে গিয়ে বিপাকে আমির হামজা
- ‘অপেক্ষা করুন’—বড় অভিযানের ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর
- মেসিকে বাদ দিয়ে সেরা একাদশ ঘোষণা
- বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানে সূচক পতন
- প্রকাশ্যে এল এপস্টেইনের ‘কথিত চিরকুট’
- ০৭ মে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৭ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৭ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৭ মে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নববধূর সঙ্গে প্রতারণার অভিযোগে কারাগারে স্বামী-শ্বশুর
- অবশেষে জানা গেল সাদিক কায়েমের জীবনসঙ্গীর পরিচয়
- ডেটলাইন ১২ মে : নগদ টাকাসহ বোনাস শেয়ার পাচ্ছে বিনিয়োগকারীরা
- যুক্তরাষ্ট্রে কন্ট্র্যাক্ট ম্যারেজ করলেন চিত্রনায়িকা মৌসুমী
- বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা, ৪ প্রতিষ্ঠানের কোটি টাকার জরিমানা
- শেয়ারবাজারের ১০ ব্যাংক নামছে জেড ক্যাটাগরিতে
- অবশেষে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৯ কোম্পানি
- জনতা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ফ্লোর প্রাইস তুলে নিতে বিএসইসিকে অনুরোধ ডিবিএ’র
- বাংলাদেশিদের জন্য শেনজেন ভিসা নিয়ে নতুন নির্দেশনা
- মে মাসের এলপি গ্যাসের দাম নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৭ কোম্পানি
- কয়েক মিনিটেই যেভাবে শূন্য হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট
- সোনার বাংলা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- একীভূতকরণ প্রক্রিয়ায় শেয়ার ইস্যুর সিদ্ধান্ত
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- স্কুলে ফিরছে বেত্রাঘাত! নতুন সিদ্ধান্তে তোলপাড়
- রাতে ছদ্মবেশে পুলিশের বড় এক্সপেরিমেন্ট
- পশ্চিমবঙ্গে বড় রাজনৈতিক ভূমিকম্প
- একসঙ্গে পদত্যাগ করবেন বিজয়ের ১০৭ বিধায়ক!













