একসঙ্গে পদত্যাগ করবেন বিজয়ের ১০৭ বিধায়ক!
নিজস্ব প্রতিবেদক: তামিলনাড়ুর সরকার গঠন নিয়ে চলমান রাজনৈতিক অচলাবস্থায় নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) হুঁশিয়ারি দিয়েছে, ডিএমকে বা এআইএডিএমকে সরকার গঠনের চেষ্টা করলে তাদের নির্বাচিত ১০৭ জন বিধায়ক একযোগে পদত্যাগ করবেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ডিএমকে ও এআইএডিএমকের সাম্প্রতিক বৈঠকের পর টিভিকের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে যে দুই দল একজোট হয়ে সরকার গঠনের উদ্যোগ নিতে পারে। এতে সর্বাধিক আসন পাওয়া দল হিসেবে টিভিকেকে বাইরে রাখা হতে পারে বলে মনে করছে তারা।
টিভিকের দাবি, একক বৃহত্তম দল হিসেবে সরকার গঠনের সাংবিধানিক অধিকার তাদেরই। তবে বৃহস্পতিবার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার বিজয়কে সরকার গঠনের আমন্ত্রণ জানাননি। তিনি জানান, টিভিকে এখনও প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।
২৩৪ সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসন। বর্তমানে টিভিকের আসন সংখ্যা ১০৭। কংগ্রেসের পাঁচ বিধায়কের সমর্থন থাকলেও দলটি এখনও সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরে রয়েছে। এ অবস্থায় বাম দল ও ছোট রাজনৈতিক দলগুলোর সমর্থন আদায়ে আলোচনা চালাচ্ছে তারা। পাশাপাশি আদালতের শরণাপন্ন হওয়ার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
এদিকে রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন রয়েছে, বিকল্প সরকার গঠনের বিষয়ে আলোচনা করছে ডিএমকে। দলীয় বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়েছে, যার মধ্যে দলীয় প্রধান এম কে স্ট্যালিনকে জরুরি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়ার বিষয়টিও রয়েছে।
ডিএমকে জানিয়েছে, তাদের প্রধান লক্ষ্য নতুন নির্বাচন এড়ানো, স্থিতিশীল সরকার গঠন এবং সাম্প্রদায়িক শক্তিকে ক্ষমতার বাইরে রাখা। পরিস্থিতিকে ‘জটিল সংকট’ উল্লেখ করে দলটি ১০ মে পর্যন্ত সব বিধায়ককে চেন্নাইয়ে অবস্থান করার নির্দেশ দিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডিএমকে ও এআইএডিএমকের মধ্যে সম্ভাব্য সমঝোতার আলোচনা চলছে। সেখানে এআইএডিএমকের নেতৃত্বে সরকার গঠন এবং বাইরে থেকে সমর্থন দেওয়ার বিষয়ও বিবেচনায় রয়েছে।
তবে ডিএমকের ভেতরেও এ নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছে। উদয়নিধি স্ট্যালিনপন্থি তরুণ নেতাদের আশঙ্কা, বিজয় ক্ষমতায় এলে তিনি এম জি রামচন্দ্রনের মতো দীর্ঘ সময়ের জন্য রাজনৈতিকভাবে শক্ত অবস্থান তৈরি করতে পারেন।
অন্যদিকে প্রবীণ নেতারা মনে করছেন, দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দুই দল একসঙ্গে সরকার গঠন করলে জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হতে পারে।
এআইএডিএমকে আপাতত ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’ অবস্থানে রয়েছে। দলটির একটি অংশ টিভিকের সঙ্গে জোটে আগ্রহী হলেও শীর্ষ নেতৃত্ব তা নাকচ করে দিয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় পলানিস্বামীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ৪৫ জনের বেশি বিধায়ক অংশ নেন। সেখানে তিনি স্পষ্টভাবে জানান, টিভিকে ও এআইএডিএমকের মধ্যে কোনো সমঝোতা নেই এবং এখন বিধায়ক ভাঙানোর প্রশ্নও আসে না। দলীয় বিধায়কদের আরও দুই দিন অপেক্ষা করতে বলা হয়েছে।এদিকে গভর্নরের অবস্থানে ক্ষোভ প্রকাশ করেছে টিভিকের সম্ভাব্য মিত্ররাও।
ভারতীয় কমিউনিস্ট পার্টির (সিপিআই) তামিলনাড়ু শাখা বলেছে, একক বৃহত্তম দল হিসেবে টিভিকেকে সরকার গঠনের সুযোগ দেওয়া উচিত এবং সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সুযোগ বিধানসভাতেই হওয়া উচিত।
ভিসিকে নেতা থোল থিরুমাভালাভান বলেছেন, ‘গভর্নর টিভিকের কাছে ১১৮ জনের তালিকা চাইতে পারেন না। সংবিধান অনুযায়ী সরকার গঠনের সুযোগ দিয়ে পরে আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা যাচাই করা উচিত।’
অন্যদিকে ডিএমকেও গভর্নরের সিদ্ধান্তকে ‘জনরায়ের প্রতি অসম্মান’ হিসেবে উল্লেখ করেছে। অভিনেতা কমল হাসানও বিজয়ের পক্ষে অবস্থান নিয়েছেন।
ওমর আলী/
পাঠকের মতামত:
- হুথি-সৌদি উত্তেজনার মধ্যেই মক্কায় বিরল সতর্কতা
- ৬ মাস পর উৎপাদনে ফিরল কোম্পানি, কাটছে উৎপাদনের অনিশ্চয়তা
- মুফতি আমীর হামজার বিরুদ্ধে কুষ্টিয়ায় ঝাড়ু মিছিল
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা
- গ্যাস নিয়ে বড় সুখবর, জাতীয় গ্রিডে পেট্রোবাংলার নতুন রেকর্ড
- ৬ষ্ঠ গ্রেডে পদোন্নতি পেলেন ২৯ কর্মকর্তা
- আগেই জানা ছিল আওয়ামী লীগের মিছিল, গুলশানের ঘটনায় নতুন তথ্য
- ২০ বছর ধরে স্ত্রীকে মাদক খাইয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ
- জ্বর কমে যাওয়ার পরই বড় বিপদ! ডেঙ্গু নিয়ে জরুরি সতর্কতা
- হাসিনা ইস্যুতেই আটকে বাংলাদেশ-ভারত সম্পর্ক, যা বলছেন কূটনীতিকরা
- দুই প্রতিষ্ঠানের ক্রেডিট রেটিং প্রকাশ
- ডিএসইতে তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- আল-আকসা মসজিদ দখলের কোনো ষড়যন্ত্রই কাজ হচ্ছে না
- বাংলাদেশের চাইতেও ছোট হয়ে যাবে ব্রিটিশ সাম্রাজ্য!
- ৫৫ জন আহতের পর ইসলামী ব্যাংকের সামনে আবারও উত্তেজনা
- আওয়ামী লীগের ৭ নেতার ফাঁসির রায়, জানুন আদালতের পূর্ণ নির্দেশ
- ১৫ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- পতনের বৃত্ত ভেঙে বড় উত্থানে শেয়ারবাজার
- ১৫ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আর্জেন্টিনার ৩ ম্যাচের সম্ভাব্য সূচি প্রকাশ
- ডিএসই কর্মকর্তার বিরুদ্ধে সাবেক নারী কর্মীর গুরুতর অভিযোগ
- ওয়ালটন-ডাচ-বাংলা ব্যাংকসহ ৫ প্রতিষ্ঠানের শেয়ারে নতুন সিদ্ধান্ত
- মালাই চায়ের নামে বাথরুমের টিস্যু! ভিডিও ভাইরাল হতেই তোলপাড়
- দুই কোম্পানির প্রতিবেদনে নিরীক্ষকের বিশেষ মন্তব্য, নজরে বিনিয়োগকারীরা
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
- অক্টোবরে টানা ১৬ দিনের ছুটি! কারা পাবেন এই সুযোগ
- অস্থিতিশীলতা ঠেকাতে ঐক্যবদ্ধ প্রতিরোধের ঘোষণা গ্রাহক ফোরামের
- ১৬৭ স্কোর নিয়ে বিশ্বের চতুর্থ ঢাকা
- মশার কাছে ‘প্রিয়’ মানুষ যারা, গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য
- পিআইবির মহাপরিচালক পদে পুনরায় নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ
- আর্থিক সূচকে অবনতির কারণ জানিয়েছে আমরা টেকনোলোজিস
- আমরা টেকনোলোজিসের ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ
- ক্যানসার ভেবে ১১ বছর চিকিৎসা, পরে যা জানলেন ওই নারী
- বাই-ইন মার্কেট থেকে শেয়ার কেনার ঘোষণা
- আমরা টেকনোলজিসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডলারের দাম ঠেকাতে বড় পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের
- কারাগারে আ.লীগ নেতাদের হাসাহাসি, ‘ভি’ চিহ্ন, জন্মদিন পালন
- মদিনায় মিলল ১০০ বিলিয়ন ডলারের খনিজ সম্পদ!
- সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ফার্মায় বড় পরিবর্তন
- চাকরিজীবীদের জন্য বড় সুখবর, একসঙ্গে বদলাচ্ছে ১১ সুবিধা
- আসিফের ‘ঘাড় ত্যাড়ামি’ ছিল; সারজিসের কড়া জবাব
- বগুড়ায় ড্রোন কারখানা কি বড় যুদ্ধের প্রস্তুতি ?
- আ. লীগের নেতাদের বিএনপি নেতা রিজভীর মতো হতে বললেন শেখ হাসিনা
- একদিনের ছুটিতেই টানা ৫ দিন! অক্টোবরে বড় সুযোগ
- তিন মাসে ব্যাংকে এত কোটিপতি হিসাব বাড়ার নেপথ্য
- আরও ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
- মমেক হাসপাতালে আগুন: মৃত্যু নিয়ে যা বললেন বিভাগীয় কমিশনার
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- দুর্বল ৫ ব্যাংকের পরিণতিতে নতুন মোড়, গ্রাহকদের আচরণে স্বস্তি
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- ২৩ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- আল-আকসা মসজিদ দখলের কোনো ষড়যন্ত্রই কাজ হচ্ছে না
- বাংলাদেশের চাইতেও ছোট হয়ে যাবে ব্রিটিশ সাম্রাজ্য!
- ক্যানসার ভেবে ১১ বছর চিকিৎসা, পরে যা জানলেন ওই নারী
- মদিনায় মিলল ১০০ বিলিয়ন ডলারের খনিজ সম্পদ!













