ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

অবশেষে জানা গেল সাদিক কায়েমের জীবনসঙ্গীর পরিচয়

২০২৬ মে ০৭ ১৩:৫২:৩৬
অবশেষে জানা গেল সাদিক কায়েমের জীবনসঙ্গীর পরিচয়

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিয়ে করতে যাচ্ছেন। আগামী ১৩ মে তার বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৭ মে) সাদিক কায়েমের ঘনিষ্ঠ একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, তার হবু স্ত্রীর নাম আনিকা ফরায়েজি। তিনি পেশায় একজন এমবিবিএস চিকিৎসক। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়।

পারিবারিক সূত্রে জানা যায়, আনিকা ফরায়েজির বাবা রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি আরও কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন।

সূত্র জানায়, আকদের অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। পরে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বিয়ের মূল আয়োজন করা হবে।

এদিকে বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রনেতারা বিষয়টি নিয়ে পোস্ট করছেন। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিয়ের কার্ডের ছবি ছড়িয়ে পড়ার পর আলোচনা আরও বাড়ে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে