ঢাকা, শুক্রবার, ৮ মে ২০২৬

ইউনূস পরিবারের সদস্যসহ এনসিপিতে যোগ দিলেন ৭ শতাধিক ব্যক্তি

২০২৬ মে ০৮ ১১:২৩:১৫
ইউনূস পরিবারের সদস্যসহ এনসিপিতে যোগ দিলেন ৭ শতাধিক ব্যক্তি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে ড. মুহাম্মদ ইউনূসের পরিবারের এক সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাত শতাধিক ব্যক্তি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই গণ-অভ্যুত্থান হলে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দলটিতে যোগ দেওয়া ব্যক্তিদের মধ্যে কনটেন্ট ক্রিয়েটর, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, প্রকৌশলী ও ব্যবসায়ী ছাড়াও এলডিপি ও বিএনপির কয়েকজন নেতাকর্মী ছিলেন।

অনুষ্ঠানে নবাগতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, “চট্টগ্রামের ইতিহাস আন্দোলন ও সংগ্রামের ইতিহাস। সূর্য সেন ও প্রীতিলতার চেতনা ধারণ করেই এনসিপি চট্টগ্রামে আরও শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তুলবে।”

এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিনের সভাপতিত্বে এবং মহানগরীর যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে