ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

২০২৬ মে ০৭ ১৯:১৫:১৭
দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১২ মে থেকে দেশের দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদুল আজহা পর্যন্ত এই সময়সূচি কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (৭ মে) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

এতদিন দোকানপাট ও বিপণিবিতান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকলেও ঈদকে সামনে রেখে ব্যবসায়ীদের আবেদনের পর সময়সীমা বাড়ানো হয়েছে।

দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন এক ভিডিও বার্তায় জানান, ঈদ উপলক্ষে রাত ১১টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করা হয়েছিল। তবে সরকার রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে।

তিনি আরও জানান, অতিরিক্ত আলোকসজ্জা ও বিদ্যুৎ ব্যবহার না করার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে জ্বালানি সংকটের কারণে গত ৩ এপ্রিল সরকার সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশনা দেয়। পরে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে বৈঠকের পর ৫ এপ্রিল থেকে সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হয়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে