ঢাকা, শুক্রবার, ৮ মে ২০২৬

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

২০২৬ মে ০৮ ১১:১৩:০৬
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা সাত দিনের ছুটি অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি থাকবে। তবে ঈদের আগে ২৩ ও ২৪ মে (শনিবার ও রোববার) সরকারি অফিস খোলা থাকবে এবং যথারীতি কার্যক্রম পরিচালিত হবে।

সরকারের এ সিদ্ধান্তে সরকারি চাকরিজীবীরা দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন। এতে ঈদ উপলক্ষে বাড়ি ফেরা ও পারিবারিক প্রস্তুতিতে স্বস্তি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে