প্রকাশ্যে এল এপস্টেইনের ‘কথিত চিরকুট’
নিজস্ব প্রতিবেদক: যৌন অপরাধে অভিযুক্ত মার্কিন ধনকুবের জেফরি এপস্টেইনকে ঘিরে থাকা রহস্য আরও গভীর করেছে একটি কথিত ‘সুইসাইড নোট’ বা চিরকুট। দীর্ঘদিন সিলগালা থাকা এই নথি সম্প্রতি আদালতের নির্দেশে জনসমক্ষে আনা হয়েছে।
নিউইয়র্কের হোয়াইট প্লেইনস ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক কেনেথ এম কারাস নথিটি প্রকাশ করেন। এটি এপস্টেইনের সাবেক সহবন্দী নিকোলাস টারটাগ্লিওনির বিরুদ্ধে চলা একটি ফৌজদারি মামলার নথির অংশ ছিল।
হাতে লেখা ওই চিরকুটে এপস্টেইনের নাম উল্লেখ করে বলা হয়, তার বিরুদ্ধে কয়েক মাস ধরে তদন্ত চললেও কোনো প্রমাণ পাওয়া যায়নি। এতে আরও দাবি করা হয়, পুরোনো অভিযোগ সামনে এনে তদন্ত চালানো হচ্ছে। চিরকুটের আরেক অংশে নিজের ইচ্ছায় মৃত্যুকে “বিশেষ প্রাপ্তি” হিসেবে দেখার কথা উল্লেখ ছিল। পাশাপাশি হতাশা ও মানসিক চাপের ইঙ্গিত দিয়ে লেখা ছিল—“তোমরা আমার কাছে কী চাও—আমি কান্নায় ভেঙে পড়ি।” শেষে বড় অক্ষরে “নো ফান” এবং “নট ওর্থ ইট” লেখা ছিল।
টারটাগ্লিওনির দাবি অনুযায়ী, ২০১৯ সালের জুলাইয়ে কারাগারের সেলে এপস্টেইনকে অচেতন অবস্থায় পাওয়ার পর তিনি এই চিরকুটটি খুঁজে পান। কয়েক সপ্তাহ পর নিউইয়র্কের ম্যানহাটনের মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারে এপস্টেইনকে মৃত অবস্থায় পাওয়া যায়। তখন তার বয়স ছিল ৬৬ বছর।
নিউইয়র্ক টাইমসের আবেদনের পর আদালত নথিটি প্রকাশ করে। টারটাগ্লিওনি দাবি করেছেন, একটি গ্রাফিক নভেলের ভেতর থেকে তিনি চিরকুটটি পেয়েছিলেন।
যদিও নোটটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি, প্রতিবেদনে বলা হয়েছে এতে ব্যবহৃত কিছু শব্দ এপস্টেইনের পূর্বের ইমেইলেও পাওয়া গেছে। মৃত্যুর সময় তার সেল থেকে উদ্ধার হওয়া আরেকটি নোটেও “নো ফান” শব্দটির উল্লেখ ছিল।
নিউইয়র্ক সিটির মেডিকেল এক্সামিনার এপস্টেইনের মৃত্যুকে আত্মহত্যা হিসেবে ঘোষণা করলেও ঘটনাটি ঘিরে কারাগারের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে।
টারটাগ্লিওনি একজন সাবেক পুলিশ কর্মকর্তা, বর্তমানে একাধিক খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। ঘটনার সময় এপস্টেইন প্রথমে দাবি করেছিলেন, টারটাগ্লিওনি তার ওপর হামলা করেছেন। তবে পরে তিনি কারা কর্মকর্তাদের জানান, তার সেলমেটের সঙ্গে কোনো সমস্যা ছিল না।
টারটাগ্লিওনি শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন। পরে তার আইনজীবীরা ২০২১ সালের মে মাসে ওই চিরকুট আদালতে জমা দেন।ম্যানহাটনের মার্কিন অ্যাটর্নি অফিস জানিয়েছে, জনস্বার্থ বিবেচনায় নথিটি প্রকাশে তাদের কোনো আপত্তি ছিল না।
ওমর আলী/
পাঠকের মতামত:
- আজকের নামাজের সময়সূচি: ঢাকাসহ সব বিভাগের সময়
- আজকের টাকার রেট: ডলার, রিয়াল, ইউরোসহ সব মুদ্রার হার
- বিমা খাতে ‘অনিয়ন্ত্রণ, বিশৃঙ্খলা ও দুর্নীতি’ বন্ধে কঠিন পদক্ষেপের ঘোষণা
- আমেরিকায় যাওয়ার আগে জেনে নিন নতুন ভিসা নিয়মগুলো
- দাবি নিষ্পত্তিতে সংকট, বিমা খাতে বকেয়া প্রায় ৭ হাজার কোটি টাকা
- ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়র প্রার্থী চূড়ান্ত করল জামায়াত
- আমদানিকারকদের জন্য নতুন সুবিধা বাংলাদেশ ব্যাংকের
- এবার আসছে নতুন মেট্রোরেল লাইন
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ নিয়েই ভারতের বিরুদ্ধে বড় অভিযোগ স্পিকারের
- ডাকসুতে জিন্নাহর ছবি নিয়ে তর্কের মধ্যেই ফাতিমার নতুন দাবি
- মামির সঙ্গে সম্পর্কের অভিযোগে বিএনপি নেতা আটক, এরপর যা ঘটল
- বিয়ে ও সন্তান গোপন করে বিয়ে, কাবিননামা নিয়ে হাইকোর্টের নতুন রুল
- দালালদের চপেটাঘাত, বাংলাদেশকে মোদির ‘সরাসরি বার্তা’
- ব্যাংকের এমডিদের দক্ষতা যাচাইয়ে নতুন নিয়ম, থাকবে পেনাল্টির ব্যবস্থাও
- এবার কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান
- হামলাকারীদের বিচারসহ ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবি
- ডিএসইর তিন ট্রেক প্রতিষ্ঠানের ৯ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- টানা দরপতনে নড়েচড়ে বসেছে ডিএসই, শীর্ষ ব্রোকারকে নিয়ে বৈঠক
- দাবি পরিশোধ সক্ষমতায় প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ রেটিং
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের গণমাধ্যমে নতুন বিশ্লেষণ
- যাদের অর্থায়নে গুলশানে মিছিল করে আওয়ামী লীগ
- দরপতন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই, শেয়ারবাজারে আস্থার সংকট বাড়ছে
- ১৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন
- তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা
- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত
- প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- মহাপ্রলয় এলেও মানবজাতি বাঁচিয়ে রাখবে অস্ট্রেলিয়া
- স্যাটেলাইটের ছবিতে ভয়ংকর চিত্র, এগিয়ে আসছে চীনা সেনারা
- চাকরিজীবীদের অপেক্ষা আরও বাড়ল, পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
- সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
- ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ
- চার্জার খুলে না রাখলে বাড়ে বিদ্যুৎ বিল, জেনে নিন আসল তথ্য
- ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি
- এআই দিয়ে একটি ছবি বানাতে কতটা পানি খরচ হয় জানুন
- কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল করার সঠিক পদ্ধতি
- মক্কা-মদিনায় হোটেল বিজনেস: যেভাবে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশিরা
- ভিসা বাতিল ৪৮০০ বাংলাদেশির, দেশে ফিরে বিপাকে প্রবাসীরা
- ‘আমি তাকে দেখতে পারি না’—আসিফ নজরুলকে নিয়ে পাটওয়ারী
- ডিভিডেন্ড পেলো ২ কোম্পানির বিনিয়োগকারীরা
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না













