অবশেষে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি পর্যটকদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া আবার স্বাভাবিক হতে পারে—এমন সম্ভাবনা ঘিরে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে। আগামী ৬ মে থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে আলোচনা জোরদার হওয়ায় কলকাতার ব্যবসায়ী মহলে ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে।
সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কিছুটা শীতল হয়ে পড়লেও তা পুনরুদ্ধারের চেষ্টা চলছে। সংশ্লিষ্টদের মতে, রাজনৈতিক পরিবর্তনের পর সৃষ্ট টানাপোড়েন কাটিয়ে দুই দেশের সম্পর্ক আবার স্থিতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এই প্রক্রিয়ার অংশ হিসেবে চলতি মাসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারত সফর করেন। ভিসা প্রক্রিয়া পুনরায় চালুর বিষয়ে তিনি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে একাধিক বৈঠক করেন এবং ৭ এপ্রিল নয়াদিল্লিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল-এর সঙ্গেও আলোচনা করেন।
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রভাবে ভারতের অর্থনীতিতে চাপ তৈরি হওয়ায় বাংলাদেশকে দূরে রাখা কৌশলগতভাবে সঠিক নয় বলে মনে করছেন দেশটির নীতিনির্ধারকরা। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করা এখন জরুরি হয়ে উঠেছে। ফলে দ্রুত ভিসা কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই সম্ভাবনায় সবচেয়ে বেশি উচ্ছ্বসিত পার্ক স্ট্রিট ও ফ্রি স্কুল স্ট্রিট এলাকার ব্যবসায়ীরা। স্থানীয় কাপড় ব্যবসায়ী মো. আদিল খানের মতে, বাংলাদেশি পর্যটক থাকলে প্রতিদিন ২ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত বিক্রি হতো, যা এখন নেমে এসেছে ৫০ হাজার টাকার নিচে।
একই এলাকার রিকশাচালক বিনোদ সাউ জানান, আগে বাংলাদেশি পর্যটকদের কারণে তার দৈনিক আয় ছিল ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা, যা এখন ৫০০ টাকাও ছুঁতে পারে না। মির্জা গালিব স্ট্রিট-এর কস্তুরি, ভজহরি মান্না ও রাঁধুনির মতো রেস্তোরাঁগুলোতেও আগের মতো ভিড় নেই।
অন্যদিকে গেদে সীমান্ত এলাকার ব্যবসায়ীরাও নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন। ব্যবসায়ী আকাশ বিশ্বাস জানান, ভিসা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা শোনার পর তারা ইতোমধ্যে পণ্য মজুত শুরু করেছেন।
তার মতে, আগে বাংলাদেশি পর্যটকরা মোবাইল সিম, হ্যান্ডসেট ও বিভিন্ন ইলেকট্রনিক পণ্য কিনতেন। বর্তমানে পর্যটক না থাকায় ব্যবসা প্রায় স্থবির। তবে ভিসা চালু হলে গেদে ও মাঝদিয়া অঞ্চলের ব্যবসা আবারও চাঙা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
শাহীন/
পাঠকের মতামত:
- বাটা সু কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ইর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ড্যাফোডিল কম্পিউটার্সের ডিভিডেন্ড ঘোষণা
- আফতাব অটোমোবাইলসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- রিলায়েন্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যমুনা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিলিভার কনজুমারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ঠাকুরগাঁও-১:বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে নির্বাচিত
- ব্যবসা বাড়লেও লোকসান বেড়েছে শেয়ারবাজারের কোম্পানির
- ধসের মুখে ইসলামী ব্যাংক: লোকসান সাড়ে তিন হাজার কোটি টাকা
- পোশাক শিল্প রক্ষায় টেকসই সবুজ অর্থায়নের জরুরি আহ্বান
- আইপিডিসি ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন পে-স্কেলে বেতন বাড়লেও ইনক্রিমেন্ট মিলবে না যাদের
- এবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১৬৯ কেন্দ্রের ফলে এগিয়ে ফয়সল, ভোটের ব্যবধান বিশাল
- রেকিট বেনকিজারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১২ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ
- এলপিজি ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
- নম্বরপ্লেট নিয়ে সুখবর, বাড়তে পারে সময়সীমা
- পিপলস ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কর্ণফুলী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রিমিয়ার লিজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- ৩ মাস পরপর মুনাফা পেতে চাইলে জেনে নিন এই সঞ্চয়পত্রের নিয়ম
- ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসবিএসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সাউরির চাকরি হারানো ও হাসিনার ভিডিও—দুই বিষয়ে যা জানা গেল
- সব সম্পত্তির বিনিময়ে হলেও মুক্তি চান মাদ্রাসাশিক্ষক
- নাভানা সিএনজির ডিভিডেন্ড ঘোষণা
- কনসার্টে যত টাকা নেয় দেশের জনপ্রিয় ব্যান্ড গুলো
- তাহসিফের নিখোঁজ হওয়া রাতের বর্ণনা দিলেন সেই জুনিয়র বন্ধু
- বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো শাইনপুকুর সিরামিকস
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নতুন দায়িত্বে শিবা শানু
- ৭৭ হাজার কোটি টাকা নিয়ে বাংলাদেশে ঢুকছে জাপান
- সিকদার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কনফিডেন্স সিমেন্টের ডিভিডেন্ড ঘোষণা
- সাউথইস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আলোচিত তাহসিফ সাউরির পরিচয়
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কহিনুর কেমিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা’ রোনালদো
- তাহসিফের সঙ্গে হাসিনার ভিডিওর যোগসূত্র, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- জনতা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী পেপারের ডিভিডেন্ড ঘোষণা
- ৬ লাইফ ইন্সুরেন্সে লালবাতি, বিপদে লাখ লাখ গ্রাহক













