ঢাকা, শুক্রবার, ৮ মে ২০২৬

দেশের জ্বালানি খাতে বড় সুখবর, শুরু হলো উৎপাদন

২০২৬ মে ০৮ ১৫:৪২:১০
দেশের জ্বালানি খাতে বড় সুখবর, শুরু হলো উৎপাদন

নিজস্ব প্রতিবেদক: অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) অভাবে দীর্ঘ ২৩ দিন বন্ধ থাকার পর দেশের একমাত্র তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি আবারও উৎপাদনে ফিরেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, শনিবার থেকে বাজারে পরিশোধিত জ্বালানি তেল সরবরাহ শুরু হবে।

শুক্রবার সকালে পর্যাপ্ত ক্রুড অয়েল পাওয়ার পর পরিশোধন কার্যক্রম পুনরায় শুরু হয়। সৌদি আরব থেকে ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে একটি জাহাজ গত বুধবার (৬ মে) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। পরে লাইটার জাহাজের মাধ্যমে তা রিফাইনারিতে খালাস করা হয়।

প্রায় ১৬ হাজার টন ক্রুড অয়েল প্রক্রিয়াজাতকরণের জন্য পৌঁছানোর পর শুক্রবার সকাল ৮টা ২০ মিনিটে পুরোপুরি উৎপাদন কার্যক্রম চালু করা হয়।বর্তমানে দৈনিক ৪ হাজার থেকে ৪ হাজার ৫০০ টন তেল পরিশোধনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।

ইস্টার্ন রিফাইনারির মহাব্যবস্থাপক (অপারেশন) মোস্তাফিজুর রহমান বলেন, আগে থেকেই সব প্রস্তুতি নেওয়া ছিল। পর্যাপ্ত ক্রুড অয়েল পৌঁছানোর পর সকাল ৮টা ২০ মিনিটে উৎপাদন শুরু করা হয়।তিনি আরও জানান, পূর্ণ সক্ষমতায় পরিশোধন শেষ হলে শনিবার থেকেই প্রয়োজন অনুযায়ী বাজারে জ্বালানি তেল সরবরাহ করা সম্ভব হবে।

জানা গেছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে ক্রুড অয়েল পরিবহন ব্যাহত হয়। কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জটিলতার কারণে সরবরাহ সংকট দেখা দেয়। ফলে প্রায় ২৩ দিন বন্ধ থাকে ইস্টার্ন রিফাইনারির কার্যক্রম।

পরবর্তীতে বিকল্প পথে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে একটি জাহাজ চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয় এবং ৬ মে বন্দরে পৌঁছায়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে