ঢাকা, শুক্রবার, ৮ মে ২০২৬

একই দিনে দু’বার গ্রেপ্তার! আলোচনায় মাগুরার ঘটনা

২০২৬ মে ০৮ ১৫:২৯:৪১
একই দিনে দু’বার গ্রেপ্তার! আলোচনায় মাগুরার ঘটনা

নিজস্ব প্রতিবেদক: জামিনে মুক্তি পাওয়ার পর মাগুরা জেলা কারাগারের গেট থেকেই আবারও আওয়ামী লীগের এক নারী নেত্রীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৮ মে) সকালে মাগুরা জেলা কারাগার থেকে মুক্তি পাওয়ার পরপরই জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী সোনিয়া সুলতানাকে জেলগেট থেকে আটক করা হয়।

কাজী সোনিয়া সুলতানা শহরের স্টেডিয়ামপাড়া এলাকার মৃত জামিল হোসেনের মেয়ে। তিনি মাগুরা সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মামলা সূত্রে জানা যায়, তিনি মাগুরা সদর থানার একটি মামলায় কারাগারে আটক ছিলেন। বৃহস্পতিবার (৭ মে) হাইকোর্ট থেকে তিনি জামিন পান। তবে কারামুক্তির পরই তাকে আবারও আটক করে পুলিশ।

মাগুরা সদর থানার ওসি মো. আশিকুর রহমান জানান, শুক্রবার সকালে নাশকতার একটি মামলায় জড়িত থাকার অভিযোগে তাকে পুনরায় আটক করা হয়েছে।

উল্লেখ্য, গত মার্চে মাগুরা শহরের জামরুলতলায় জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন ও দলীয় কর্মসূচিতে অংশ নেন কাজী সোনিয়া সুলতানা। ওই ঘটনার পরদিন স্বেচ্ছাসেবক দলের এক নেতার করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে