ঢাকা, শুক্রবার, ৮ মে ২০২৬

ঈদের ছুটি ঘিরে শিক্ষাপঞ্জিতে বড় সিদ্ধান্ত

২০২৬ মে ০৮ ১৪:৫৬:৩৬
ঈদের ছুটি ঘিরে শিক্ষাপঞ্জিতে বড় সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য টানা ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। একইসঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছুটির সময়সূচিও নির্ধারিত হয়েছে, যেখানে প্রাথমিক থেকে মাদরাসা পর্যায় পর্যন্ত দীর্ঘ ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৭ মে) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি থাকবে। তবে ছুটির সমন্বয়ের অংশ হিসেবে ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে, ফলে ওই দিন সরকারি অফিস খোলা থাকবে।

এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চললেও শিক্ষা প্রশাসন জানিয়েছে, এবারের ছুটির সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

শিক্ষাপঞ্জি অনুযায়ী ছুটির সময়সূচি

২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহা মিলিয়ে টানা ১৬ দিনের ছুটি থাকবে। এই ছুটি শুরু হবে ২৪ মে থেকে এবং চলবে ৪ জুন পর্যন্ত।

কলেজ পর্যায়েও একইভাবে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি মিলিয়ে মোট ১৬ দিনের ছুটি নির্ধারিত রয়েছে।

অন্যদিকে মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হবে ২৪ মে এবং চলবে ১১ জুন পর্যন্ত। সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সেখানে টানা প্রায় ২১ দিনের দীর্ঘ ছুটি উপভোগ করবেন শিক্ষার্থীরা।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীরা যেমন পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবে, তেমনি শিক্ষাপঞ্জি অনুযায়ী পরবর্তী ক্লাস কার্যক্রমও পুনর্গঠনের সুযোগ থাকবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে