ঢাকা, শুক্রবার, ৮ মে ২০২৬

শনিবারের ছুটি বাতিল, কারণ জানাল মন্ত্রিপরিষদ বিভাগ

২০২৬ মে ০৮ ১১:৩২:০৮
শনিবারের ছুটি বাতিল, কারণ জানাল মন্ত্রিপরিষদ বিভাগ

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এ ছুটি কার্যকর থাকবে।

তবে দীর্ঘ ছুটির সমন্বয়ের জন্য একটি সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৭ মে) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) সরকারি অফিস খোলা থাকবে।

সাধারণত শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও ঈদের দীর্ঘ ছুটির কারণে এবার ওই দিনের ছুটি বাতিল করা হয়েছে। ফলে ২৩ ও ২৪ মে অফিস কার্যক্রম চলবে এবং ২৫ মে থেকে শুরু হবে টানা সাত দিনের ঈদুল আজহার ছুটি।

সরকারের এ সিদ্ধান্তে সরকারি চাকরিজীবীরা দীর্ঘ ছুটির সুযোগ পেলেও ঈদের আগে অতিরিক্ত কর্মদিবস পালন করতে হবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে