ঢাকা, মঙ্গলবার, ৫ মে ২০২৬

শেষমেশ চূড়ান্ত সিদ্ধান্ত—সংসদে যাচ্ছেন নুসরাত

২০২৬ মে ০৫ ১১:১১:২৩
শেষমেশ চূড়ান্ত সিদ্ধান্ত—সংসদে যাচ্ছেন নুসরাত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নুসরাত তাবাসসুম জ্যোতি-কে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৫ মে) ইসির সচিব (রুটিন দায়িত্ব) কে এম আলী নেওয়াজ স্বাক্ষরিত গেজেটে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার রাতে ইসি নুসরাত তাবাসসুমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংরক্ষিত নারী আসনের রিটার্নিং অফিসার ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান।

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন রয়েছে মোট ৫০টি। এর মধ্যে ৪৯ জন সদস্য ইতোমধ্যে শপথ নিয়েছেন।বর্তমান আসনবিন্যাস অনুযায়ী, একটি জোট ১৩টি নারী আসন পায়। তবে একটি আসনে প্রার্থিতা নিয়ে জটিলতা তৈরি হয়।

প্রথমে নির্ধারিত সময়ের পরে মনোনয়ন জমা দেওয়ায় নুসরাত তাবাসসুমের আবেদন গ্রহণ করা হয়নি। পরে তিনি উচ্চ আদালতে গেলে আদালতের নির্দেশে তার মনোনয়ন গ্রহণ করা হয়।

পরবর্তীতে যাচাই-বাছাই শেষে প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয় এবং সব আইনি প্রক্রিয়া শেষে তাকে এমপি হিসেবে গেজেট প্রকাশ করা হয়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে