ঢাকা, মঙ্গলবার, ৫ মে ২০২৬

কয়েক দিনের ব্যবধানে উল্টে গেল বাজার

২০২৬ মে ০৫ ১০:৪৯:২৮
কয়েক দিনের ব্যবধানে উল্টে গেল বাজার

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা।

মঙ্গলবার (৫ মে) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে এই দর সমন্বয় করা হয়েছে।

নতুন সোনার দাম (প্রতি ভরি – ১১.৬৬৪ গ্রাম)

২২ ক্যারেট: ২,৪০,৩৩৭ টাকা

২১ ক্যারেট: ২,২৯,৪৩১ টাকা

১৮ ক্যারেট: ১,৯৬,৬৫৫ টাকা

সনাতন পদ্ধতি: ১,৬০,১৪৭ টাকা

বাজুস আরও জানিয়েছে, সোনার এই দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং ন্যূনতম ৬% মজুরি যোগ হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে।

এর আগে ৩০ এপ্রিল সোনার দাম বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেট সোনার ভরি ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা, যা ছিল দেশের বাজারে সর্বোচ্চ দর।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে