ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬

সংবাদকর্মী স্বর্ণময়ীর মৃত্যু নিয়ে পুলিশের চূড়ান্ত রিপোর্টে চাঞ্চল্য

২০২৬ মে ০৪ ১২:১৬:০৭
সংবাদকর্মী স্বর্ণময়ীর মৃত্যু নিয়ে পুলিশের চূড়ান্ত রিপোর্টে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক: সংবাদকর্মী স্বর্ণময়ী বিশ্বাস (২৮)-এর মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। দীর্ঘ তদন্ত শেষে প্রতিবেদনে বলা হয়েছে, পারিবারিক অভিমান ও দীর্ঘদিনের মানসিক চাপই তার মৃত্যুর সম্ভাব্য কারণ।

গত ১৪ এপ্রিল শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম আদালতে এই প্রতিবেদন জমা দেন, যা ১৯ এপ্রিল গ্রহণ করা হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের এসআই শফিকুর রহমান।

ঘটনার সূত্রে জানা যায়, গত বছরের ১৮ অক্টোবর রাজধানীর শেরেবাংলা নগরের নাভানা টাওয়ারের একটি বাসা থেকে স্বর্ণময়ী বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগ জানায়, তার মৃত্যু শ্বাসরোধজনিত কারণে হয়েছে। এছাড়া সিআইডির ডিএনএ পরীক্ষায় কোনো যৌন নির্যাতনের আলামত পাওয়া যায়নি।

তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, ঘটনাস্থল থেকে কিছু ব্যক্তিগত জিনিসপত্র ও একটি লেখা উদ্ধার করা হয়, যেখানে পারিবারিক সম্পর্কের টানাপোড়েন ও মানসিক হতাশার ইঙ্গিত পাওয়া গেছে। এসব আলামত বিশ্লেষণে পুলিশ এটিকে আত্মহত্যা বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে এবং কোনো অপরাধমূলক সম্পৃক্ততার প্রমাণ মেলেনি।

ঘটনার পর স্বর্ণময়ীর বড় ভাই অপমৃত্যুর মামলা দায়ের করেন। এ ঘটনায় সহকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হলেও অভিযুক্ত একজন সাংবাদিক অভিযোগ অস্বীকার করেছেন।

পুলিশ জানিয়েছে, সব দিক বিবেচনায় তদন্তে অন্য কোনো পক্ষের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে