ঢাকা, শনিবার, ২ মে ২০২৬

সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর!

২০২৬ মে ০২ ১৯:১৮:৩৩
সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর!

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীরা আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা দীর্ঘ ছুটি উপভোগ করতে পারেন বলে জানা গেছে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী এবার ঈদের ছুটি কয়েকদিন একসঙ্গে মিলিয়ে দীর্ঘ অবকাশে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

সূত্র অনুযায়ী, চলতি বছরের ছুটির তালিকায় ২৬ থেকে ৩১ মে পর্যন্ত ঈদের ছুটি নির্ধারিত রয়েছে। এর মধ্যে ২৬ ও ৩১ মে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকতে পারে বলে জানা গেছে।

এর আগে ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় স্বাভাবিকভাবেই একটি দীর্ঘ ছুটির ধারা তৈরি হচ্ছে। শনিবারের কর্মদিবস একদিন ছুটি হিসেবে ঘোষণা বা সমন্বয় করা হলে ছুটির সময় আরও একদিন বাড়তে পারে।

এদিকে মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, আগামী ২৬ মে আরাফাত দিবস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

যেহেতু বাংলাদেশ সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদযাপন করে, তাই দেশে সম্ভাব্যভাবে ২৮ মে ঈদুল আজহা পালিত হতে পারে।

সব মিলিয়ে ঈদকে কেন্দ্র করে সরকারি চাকরিজীবীরা একটানা দীর্ঘ ছুটি পাওয়ার সুযোগ পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে, যা এখনো চূড়ান্ত ঘোষণা নয়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে