ঢাকা, শনিবার, ২ মে ২০২৬

সন্ধ্যা ৬টার পর দোকান খোলা রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

২০২৬ মে ০২ ০৮:৪৭:০৫
সন্ধ্যা ৬টার পর দোকান খোলা রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: জামালপুরে সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পর দোকান ও শপিংমল খোলা রাখার দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ৯ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

শুক্রবার (১ মে) রাতে শহরের শহিদ হারুন সড়ক এলাকায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারের নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৬টার পর দোকানপাট ও বিপণিবিতান বন্ধ রাখার নিয়ম রয়েছে। তবে কিছু ব্যবসা প্রতিষ্ঠান এ নির্দেশনা অমান্য করে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল—এমন তথ্যের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে একটি জুতার দোকানকে ২ হাজার টাকা, একটি হার্ডওয়্যার দোকানকে ২ হাজার টাকা এবং একটি মোবাইল ফোনের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোট তিন প্রতিষ্ঠান থেকে ৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

এ বিষয়ে অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়ন, বিদ্যুৎ অপচয় রোধ এবং নগর শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে