নতুন আয়ের খোঁজে সিডিবিএল, শর্ত পূরণে চাপ
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের একমাত্র ইলেকট্রনিক শেয়ার সংরক্ষণাগার প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এবার মিউচুয়াল ফান্ড খাতে কাস্টডিয়ান হিসেবে কাজ করার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) প্রয়োজনীয় লাইসেন্সের জন্য আবেদন জমা দিয়েছে। মূলত নতুন আয়ের উৎস তৈরি করতেই এই পদক্ষেপ নিয়েছে তারা।
তবে সংশোধিত মিউচুয়াল ফান্ড বিধিমালার আওতায় কাস্টডিয়ান হিসেবে নিবন্ধনের জন্য যেসব শর্ত নির্ধারণ করা হয়েছে, তার বেশ কয়েকটি পূরণে ব্যর্থ হয়েছে সিডিবিএল। ফলে এসব ঘাটতি দ্রুত পূরণ না হলে লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া অনিশ্চয়তায় পড়তে পারে। এ অবস্থায় প্রয়োজনীয় শর্ত পূরণে প্রতিষ্ঠানটিকে নির্দেশ দিয়েছে বিএসইসি।
সম্প্রতি কমিশনের মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স ডিভিশনের রেজিস্ট্রেশন বিভাগ থেকে এ বিষয়ে একটি চিঠি সিডিবিএলকে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে চলতি বছরের ২১ জানুয়ারি অনুষ্ঠিত এক বৈঠকে মিউচুয়াল ফান্ড খাতের উন্নয়নের লক্ষ্যে সিডিবিএলকে কাস্টডিয়ান লাইসেন্সের জন্য আবেদন করতে উৎসাহ দেয় বিএসইসি। এর ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ কাস্টডিয়ান কার্যক্রম পরিচালনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে।
সংশোধিত বিধিমালা অনুযায়ী, বর্তমানে কাস্টডিয়ানদের দায়িত্ব শুধু ফান্ডের সম্পদ সংরক্ষণে সীমাবদ্ধ নেই। ইউনিটহোল্ডারদের হিসাব রক্ষণাবেক্ষণ ও ব্যাংক লেনদেন তদারকির দায়িত্বও তাদের ওপর অর্পিত হয়েছে। আগে এসব কার্যক্রমের নিয়ন্ত্রণ ছিল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির হাতে। গত বছরের নভেম্বরে কার্যকর হওয়া সংশোধিত বিধিমালায় কাস্টডিয়ানদের ক্ষমতা ও দায়বদ্ধতা আরও বাড়ানো হয়েছে।
বিএসইসির পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২০২৫ সালের মিউচুয়াল ফান্ড বিধিমালার অধীনে সিডিবিএলের ২৫ ফেব্রুয়ারির আবেদন পর্যালোচনায় বেশ কিছু ঘাটতি ধরা পড়েছে। এর মধ্যে সর্বশেষ নিরীক্ষিত আর্থিক বিবরণী বা নিরীক্ষকের সনদ জমা না দেওয়া, কোম্পানি ও পরিচালকদের পূর্ণাঙ্গ সিআইবি অঙ্গীকারপত্র অনুপস্থিত থাকা উল্লেখযোগ্য। এছাড়া ঋণখেলাপি বা সিকিউরিটিজ আইন লঙ্ঘনের তথ্যসংবলিত হলফনামা, সহযোগী প্রতিষ্ঠান ও ঋণসংক্রান্ত ঘোষণাপত্রও জমা দেওয়া হয়নি।
এছাড়াও দাপ্তরিক সক্ষমতার প্রমাণ হিসেবে কাস্টডিয়ান টিমের তালিকা, প্রয়োজনীয় অবকাঠামো, লজিস্টিক সহায়তা ও ওয়েবসাইট সংক্রান্ত ঘোষণা অনুপস্থিত রয়েছে। একইসঙ্গে নির্ধারিত যোগ্যতার কমপ্লায়েন্স অফিসারের নিয়োগপত্র ও জীবনবৃত্তান্তও দাখিল করা হয়নি। পাশাপাশি রিস্ক বেইজড ক্যাপিটাল অ্যাডিকোয়েসি বিধিমালা অনুযায়ী পর্যাপ্ত মূলধন থাকার ঘোষণাও জমা দেওয়া হয়নি।
এ অবস্থায় কমিশন মিউচুয়াল ফান্ড বিধিমালা, ২০২৫-এর বিধি ৭(১) অনুসারে বিধি ৩৮(১) মেনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে।
অন্যদিকে, শেয়ারবাজারে দীর্ঘদিনের মন্দাভাব সিডিবিএলের আয়ে নেতিবাচক প্রভাব ফেলেছে। লেনদেন কমে যাওয়ায় নিষ্পত্তি ফি থেকে আয় কমেছে। পাশাপাশি বিও হিসাব রক্ষণাবেক্ষণ ফি ১০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করায় আয় আরও হ্রাস পেয়েছে। ২০২৫ অর্থবছরে এ খাত থেকে আয় কমে ৭ কোটিতে নেমেছে, যা আগের বছর ছিল ১৩ কোটির বেশি। একই সময়ে পরিচালন মুনাফা ১৭ শতাংশের বেশি কমে ৫২ কোটি ২০ লাখ টাকায় দাঁড়িয়েছে।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত এসব ঘাটতি পূরণ করা গেলে সিডিবিএলের কাস্টডিয়ান হিসেবে নিবন্ধনের পথ উন্মুক্ত হতে পারে। অন্যথায় আবেদনটি দীর্ঘসূত্রতায় পড়তে পারে বা বাতিল হওয়ার আশঙ্কাও রয়েছে।
এ বিষয়ে সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মোতালেব বলেন, কাস্টডিয়ান হিসেবে কাজ করতে প্রতিষ্ঠানটি আগ্রহী এবং সে অনুযায়ী বিএসইসিতে আবেদন করা হয়েছে। কমিশন কিছু অতিরিক্ত তথ্য চেয়েছে, যা আগামী সপ্তাহের মধ্যে জমা দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অন্যদিকে, বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম বলেন, সিডিবিএলকে কাস্টডিয়ান লাইসেন্স দিতে কমিশনের আগ্রহ রয়েছে। তবে এর জন্য নির্ধারিত সব শর্ত পূরণ করতে হবে। তিনি উল্লেখ করেন, ২০০ কোটি টাকার পরিশোধিত মূলধনের শর্তটি সিডিবিএল পূরণ করেছে, এখন বাকি শর্ত পূরণ হলেই লাইসেন্স দেওয়া সম্ভব হবে।
মামুন/
পাঠকের মতামত:
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- সোনালী-জনতা-অগ্রণীসহ ৬ ব্যাংকের কর্মীদের জন্য নতুন নির্দেশ
- ইতালিতে ১ লাখ ৬৫ হাজার কর্মীর সুযোগ, আবেদন যেভাবে
- আকাশ দেখা গেলেই সংযোগ, বাংলালিংকের নতুন সেবা
- শেয়ারবাজারে নতুন কোম্পানি আনতে তাগিদ, আসছে একাধিক সুযোগ
- প্রেমিক-প্রেমিকা খুঁজে দেবে সরকার, মিলবে ডেটিংয়ের খরচের টাকাও
- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- পুলিশের গ্রেনেডে উড়ে গেল শিক্ষার্থীর হাত
- ঘর ভাঙার গল্প জানালেন অভিনেত্রী মোনালিসা
- রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সংস্থায় নতুন বেতন স্কেল চালুর তোড়জোড়
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
- হাইকোর্টের আদেশ স্থগিত, সারের ডিলারশিপে বহাল নতুন নিয়ম
- প্রবাসীদের জন্য সুখবর, সৌদির নতুন সুবিধায় যা জানা গেল
- ‘ফাটাকেষ্ট’ নওশাদ খান কোথায়? নিজেই দিলেন আসল তথ্য
- আপসনামা দাখিলের পর আদালতের বড় সিদ্ধান্ত গাজী নজরুলের বিষয়ে
- বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের মধ্যে কী ঘটেছিল?
- টানা ৫ দিনের ছুটি পাবেন না যারা, জানাল সরকার
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- বাজারে একই প্রবণতার পুনরাবৃত্তি, নিয়ন্ত্রকের নজরদারি নিয়ে প্রশ্ন
- বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিলে বড় পরিবর্তন চায় ডিবিএ
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের









.jpg&w=50&h=35)

