ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

হাইকোর্টের রায়ে জামিন পেলেন আইভী

২০২৬ এপ্রিল ৩০ ১১:৪০:৫৬
হাইকোর্টের রায়ে জামিন পেলেন আইভী

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী সিদ্ধিরগঞ্জ থানার দায়ের করা দুটি মামলায় হাইকোর্টে জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কেএম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে বুধবার (২৯ এপ্রিল) শুনানি শেষে আদেশের জন্য দিন ধার্য করা হয়েছিল।

এরই মধ্যে আরও পাঁচটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন নিয়ে আগামী রোববার (৩ মে) আপিল বিভাগ আদেশ দেবেন বলে জানা গেছে। গত সোমবার (২৭ এপ্রিল) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ দিন ধার্য করেন।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে সেলিনা হায়াৎ আইভীকে আটক করে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পরে ফতুল্লা থানার একাধিক হত্যা মামলা, হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগসহ মোট কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে হাইকোর্ট কিছু মামলায় জামিন দিলেও আপিল বিভাগে তা স্থগিত হয়। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার আদালতও জামিন স্থগিত করেন এবং বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়।

বর্তমানে তার বিরুদ্ধে একাধিক মামলায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে