ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

মহানবী (সা.) নিয়ে কটূক্তি— কনটেন্ট ক্রিয়েটর আমিনুর কারাগারে

২০২৬ এপ্রিল ২৯ ১৮:৫১:১০
মহানবী (সা.) নিয়ে কটূক্তি— কনটেন্ট ক্রিয়েটর আমিনুর কারাগারে

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর আমিনুর শাহকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।বুধবার (২৯ এপ্রিল) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজা সুলতানা সুইটি এ আদেশ দেন।

আদালতে তাকে হাজির করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা নবাবগঞ্জ থানার উপপরিদর্শক শাহ আলম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষ থেকে কোনো জামিন আবেদন না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে মঙ্গলবার ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আলাউদ্দিন নামে এক ব্যক্তি নবাবগঞ্জ থানায় মামলা করেন। মামলার পর নবাবগঞ্জের মহিষদিয়া এলাকা থেকে আমিনুর শাহকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলায় বলা হয়, গত সোমবার রাত ৯টার দিকে আমিনুর শাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কুরুচিপূর্ণ ও কটূক্তিমূলক মন্তব্য করেন। এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অভিযোগে আরও বলা হয়, তার পোস্টকে কেন্দ্র করে স্থানীয়ভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা তৈরি হয়।পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে