ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বিমানবন্দরে কেয়ার–এর আল সামির  গ্রেফতার

২০২৬ এপ্রিল ২৯ ১১:০৪:৩১
বিমানবন্দরে কেয়ার–এর আল সামির  গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: অনলাইন শিক্ষাপ্রতিষ্ঠান ইন্টারঅ্যাক্টিভ কেয়ার–এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রেয়ার আল সামিরকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দেশত্যাগের সময় তাকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, আল সামিরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা রয়েছে। তার বিরুদ্ধে মোট ২৯ জন গ্রাহকের কাছ থেকে পাঁচ কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

তিনি আরও বলেন, ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে।এ ঘটনায় এলাকায় ও অনলাইন শিক্ষাখাতে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে