ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

লিমন-বৃষ্টির ঘটনায় বেরিয়ে এলো শিউরে ওঠা তথ্য

২০২৬ এপ্রিল ২৯ ১০:১০:১৯
লিমন-বৃষ্টির ঘটনায় বেরিয়ে এলো শিউরে ওঠা তথ্য

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা-এ অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টির নিখোঁজ হওয়া থেকে হত্যাকাণ্ড পর্যন্ত একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২৮ এপ্রিল) টাম্পার হিলসবরো কাউন্টি আদালতে জামিন শুনানিতে প্রসিকিউটররা এসব তথ্য উপস্থাপন করেন। শুনানি শেষে বিচারক লোগান মারফি প্রধান আসামি ২৬ বছর বয়সী হিশাম আবুঘরবিহকের জামিন নামঞ্জুর করেন।

আদালত আসামিকে মামলার সাক্ষী বা ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করার নির্দেশও দেন।

রাষ্ট্রপক্ষের প্রসিকিউটররা জানান, আসামিকে জামিন দিলে তা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করা হয়, জামিল লিমনের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং তাকে বেঁধে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

তদন্তে আরও জানা গেছে, লিমন ও বৃষ্টির নিখোঁজ হওয়ার পর ১৭ এপ্রিল রাত ১টা থেকে ভোর ৫টার মধ্যে আসামি একাধিকবার ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকায় যাতায়াত করেন। তদন্তকারীদের ধারণা, হত্যার পর আলামত নষ্ট করতে মরদেহ ও তাদের ব্যবহৃত জিনিসপত্র সেতু থেকে পানিতে ফেলে দেওয়া হয়েছে।

প্রসিকিউটরদের মতে, দুই শিক্ষার্থীকে অ্যাপার্টমেন্টের ভেতরেই হত্যা করা হয় এবং পরে মরদেহ ট্র্যাশ ব্যাগে ভরে গাড়িতে করে সেতুতে নিয়ে যাওয়া হয়।

রাষ্ট্রপক্ষের দাখিল করা নথি অনুযায়ী, হিশামের বিরুদ্ধে অস্ত্রসহ ফার্স্ট-ডিগ্রি হত্যার দুটি অভিযোগসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার মৃত্যুদণ্ড হতে পারে।

গত ২৪ এপ্রিল জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি অভিযুক্তের রুমমেট ছিলেন এবং একই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। এ ঘটনায় এখনও নাহিদা বৃষ্টির মরদেহ উদ্ধার করা যায়নি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে