কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা পাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর অনিয়ম দ্রুত শনাক্ত করতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) তাৎক্ষণিক পরিদর্শনের ক্ষমতা দেওয়ার বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
ডিএসইর পক্ষ থেকে এ সংক্রান্ত প্রস্তাবের প্রেক্ষিতে সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে বিদ্যমান বিধান অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানিতে পরিদর্শন চালাতে ডিএসইকে কমিশনের পূর্বানুমতি নিতে হয়, যা অনেক ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ গ্রহণে বাধা হয়ে দাঁড়ায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ-এর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার এ বিষয়ে সংবাদ মাধ্যমকে জানান, কমিশন নীতিগতভাবে এমন বিধান বাতিল করতে সম্মত হয়েছে, যাতে ডিএসই প্রয়োজনে যেকোনো সময় তালিকাভুক্ত কোম্পানিতে পরিদর্শন চালাতে পারে।
বর্তমানে ডিএসইর লিস্টিং রেগুলেশনের ৫৪(১) ধারায় বলা আছে, বিনিয়োগকারীদের স্বার্থে প্রয়োজন মনে করলে এক্সচেঞ্জ কমিশনের পূর্বানুমোদন সাপেক্ষে যেকোনো সময়ে তালিকাভুক্ত কোম্পানির কার্যক্রম পরিদর্শন করতে পারে এবং পরিদর্শন শেষে ১৫ দিনের মধ্যে কমিশনে প্রতিবেদন দিতে হবে।
এই বিধানের কারণে ডিএসই নিজস্ব বিবেচনায় তাৎক্ষণিকভাবে কোনো কোম্পানিতে পরিদর্শন চালাতে পারে না। তবে নতুন সিদ্ধান্ত কার্যকর হলে এই সীমাবদ্ধতা দূর হবে।
নুজহাত আনোয়ার বলেন, প্রাথমিকভাবে জরুরি ভিত্তিতে পরিদর্শনের প্রস্তাবগুলো দ্রুত অনুমোদন দেবে কমিশন। পরবর্তীতে বিধানটি পুরোপুরি বাতিল করে ডিএসইকে স্বাধীনভাবে পরিদর্শনের ক্ষমতা দেওয়া হবে। এ বিষয়ে শিগগিরই নির্দেশনা জারি হতে পারে।
ডিএসই ইতোমধ্যে নতুন ব্যবস্থার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। লিস্টিং রেগুলেশন সংশোধনের পর যেকোনো সময় পরিদর্শন পরিচালনার জন্য একটি কাঠামো তৈরি করা হচ্ছে। প্রতিটি পরিদর্শনের বিষয়ে কমিশনকে অবহিত করা হবে বলেও জানান তিনি।
বর্তমানে ডিএসই ব্রোকারেজ হাউজগুলোতে পূর্বানুমতি ছাড়াই পরিদর্শন করতে পারে। তবে গ্রাহকের ব্যাংক হিসাব যাচাই করতে না পারা বড় একটি প্রতিবন্ধকতা হিসেবে দেখা দিচ্ছে। অনেক ক্ষেত্রে অসাধু ব্রোকাররা গ্রাহকের অর্থ আত্মসাতের পর ভুয়া ব্যাংক স্টেটমেন্ট জমা দিয়েছে বলে অভিযোগ রয়েছে।
ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক বলেন, ব্রোকারদের গ্রাহকদের ব্যাংক হিসাব যাচাই করার ক্ষমতাও এক্সচেঞ্জের থাকা উচিত। এজন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি প্রয়োজন। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে অনুরোধ জানানো হবে।
তিনি আরও জানান, গ্রাহকদের ব্যাংক হিসাব যাচাইয়ের সুযোগ যাতে অপব্যবহার না হয়, সে জন্য একটি নিরাপদ ও নিয়ন্ত্রিত ব্যবস্থা গড়ে তুলতে হবে।
নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে শেয়ারবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে এবং বিনিয়োগকারীদের স্বার্থ আরও সুরক্ষিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এসউদ্দিন/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ডিএসইর প্রশ্নের জবাবে অবস্থান স্পষ্ট করল ইসলামী ব্যাংক
- এক্সেলসিয়র সুজের তালিকাচ্যুতির সুপারিশে বিএসইসির নতুন তদন্তের নির্দেশ
- বারিধারায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী, ডিবিতে হস্তান্তর
- জাতীয় ঐক্য নিয়ে সরকারের প্রতি কড়া বার্তা নাহিদ ইসলামের
- কলকাতায় বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ, নেপথ্যে কারণ
- বিতর্কের মধ্যেই শফিকুর রহমানকে নিয়ে মুখ খুললেন মীর স্নিগ্ধ
- সিটি ব্যাংকের সম্পত্তি নিলাম নিয়ে বিতর্ক, প্রতিবাদে ব্যাংক কর্তৃপক্ষ
- শ্রমিক আন্দোলনের উত্তাপ, বন্ধ ১৩ পোশাক কারখানা
- শিশু ফোন ছাড়তে চায় না? সমাধান লুকিয়ে আছে আপনার ফোনেই
- ফ্যামিলি কার্ডের তথ্য দিতে বাড়িতে রাখবেন যেসব কাগজপত্র
- হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করায় আমাকে অপহরণ করা হয়েছিল!
- প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
- একসঙ্গে বিএনপি, এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৬ নেতার পদত্যাগ
- ব্যাংক দখল ও পারিবারিক নিয়ন্ত্রণ ঠেকাতে নতুন আইন
- যে কারণে এসবিএসি ব্যাংকের মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি
- পদত্যাগের খবর নিয়ে মুখ খুললেন সংসদ সদস্য ফজলুর রহমান
- খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগ
- সাদিক কায়েমের গ্রামের বাড়িতে হামলা, তিনজনের নাম প্রকাশ
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- আয় বাড়লেও নগদ অর্থ প্রবাহে পিছিয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ারবাজারে
- ২২ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যাংক খাতের সংকট কাটাতে নতুন প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব সাবেক গভর্নরের
- গোপালগঞ্জে আ.লীগের ফাঁদ, পা দেয়নি সরকার
- ১ ডিসেম্বর থেকে সব যানবাহনের জন্য জরুরি নির্দেশনা
- ফিনিক্স ফাইন্যান্স ফান্ডের ইউনিট বিক্রি নিয়ে নতুন ঘোষণা
- টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য, পুলিশ পৌঁছানোর আগেই উধাও ঝর্ণা
- ট্রাভেল পাস সংগ্রহ, কলকাতায় আওয়ামী নেতাদের ভিড়!
- মাত্র ৩–৪ দিনে অনুমোদন, বিদেশগামীদের জন্য ৩ লাখ টাকার ঋণসেবা
- অনলাইনে জমির মিউটেশন করার সম্পূর্ণ প্রক্রিয়া ধাপে ধাপে
- যে কারণে মেডিকেল পেশা হিসেবে নেওয়া উচিৎ নয়!
- ‘আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমেছে’
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- স্ত্রীকে সারপ্রাইজ দিতে এসে নিজেই চমকে গেলেন স্বামী, অতঃপর..
- সম্পর্কিত পক্ষ থেকে ঋণ নিচ্ছে ইনফরমেশন সার্ভিসেস
- ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: আবেদন, ফি, লটারি ও পরীক্ষার বিস্তারিত
- বাংলাদেশে ব্যবসার ৫ সংকটঃ আগামী ২০ বছরের আসল চিত্র
- পলাতক নেতাদের নিয়ে মাশরাফিকে ঘিরে নতুন অভিযোগ
- সোনার দামে রেকর্ড পতন , ক্রেতাদের জন্য বড় সুখবর
- চীনের নতুন করিডোর বাংলাদেশের জন্য সুযোগ নাকি ফাঁদ!
- বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- কনের সরকারি চাকরি অস্থায়ী জানতেই বিয়ে বাতিল, ভাইরাল পাত্রের ঘটনা
- ছাত্রদলের ১৩ নেতার পদ গেল, সামনে এলো বহিষ্কারের কারণ
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- দুর্দান্ত সেঞ্চুরির পর হৃদয়ের জন্য দুঃসংবাদ
- বাংলাদেশের ভিসা আবেদনকারীদের জন্য দুঃসংবাদ
- জ্যোতিকা জ্যোতির মোবাইল থেকে উদ্ধার হলো যেসব তথ্য
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- মেট্রো স্পিনিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ডিএসইর প্রশ্নের জবাবে অবস্থান স্পষ্ট করল ইসলামী ব্যাংক
- এক্সেলসিয়র সুজের তালিকাচ্যুতির সুপারিশে বিএসইসির নতুন তদন্তের নির্দেশ




.jpg&w=50&h=35)
.png&w=50&h=35)




