ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

জয় বাংলা বলা যাবে না কোথায় লেখা আছে?

২০২৬ এপ্রিল ২৫ ২০:২৩:২৯
জয় বাংলা বলা যাবে না কোথায় লেখা আছে?

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আটক শেখ তাসনিম আফরোজ ইমির মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) ‘নিপীড়নবিরোধী নাগরিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত এই সমাবেশে বিভিন্ন শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাহিদুল ইসলাম প্রশ্ন তোলেন, “সংবিধানের কোথায়, কোন ধারায় লেখা আছে ‘জয় বাংলা’ বলা যাবে না বা ৭ মার্চের ভাষণ চালানো যাবে না? যদি সত্যিই কোথাও নিষেধাজ্ঞা থাকে, আমি আমার বক্তব্য প্রত্যাহার করব।”

তিনি আরও বলেন, যদি এমন কোনো আইন না থাকে, তাহলে আটক থাকা ইমিকে দ্রুত মুক্তি দিতে হবে। একই সঙ্গে তিনি ইমির মুক্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মত প্রকাশের স্বাধীনতা ও সাংস্কৃতিক পরিচয় নিয়ে অযথা বাধা সৃষ্টি করা হচ্ছে এবং রাজনৈতিক কারণে হয়রানি করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ৮ মার্চ রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় শেখ তাসনিম আফরোজ ইমিসহ তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে