ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

বাতিঘরে জাইমা রহমান, সংগ্রহ করলেন যেসব বই

২০২৬ এপ্রিল ২৫ ১৮:২৪:০৯
বাতিঘরে জাইমা রহমান, সংগ্রহ করলেন যেসব বই

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাংলামোটরে অবস্থিত চেইন বুকশপ বাতিঘর–এ গিয়ে বই সংগ্রহ করেছেন জাইমা রহমান।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে তিনি বইয়ের দোকানটিতে যান এবং প্রায় আধা ঘণ্টা সময় ধরে ঘুরে নিজের পছন্দের বই সংগ্রহ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ। তিনি বলেন, জাইমা রহমান সাধারণ পাঠকের মতোই দোকানে এসে বই সংগ্রহ করেছেন।

জানা গেছে, জাইমা রহমানের সংগ্রহ করা বইয়ের তালিকায় রয়েছে কাজী নজরুল ইসলাম, হুমায়ূন আহমেদ ও আনিসুল হকের লেখা। পাশাপাশি গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এবং নূরুল কবিরের বইও তিনি সংগ্রহ করেছেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে