ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

লোডশেডিং নিয়ে বড় সুখবর

২০২৬ এপ্রিল ২৪ ১৯:৩৮:২১
লোডশেডিং নিয়ে বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে তীব্র গরমের মধ্যে লোডশেডিং বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। একই সঙ্গে শিল্প উৎপাদন ও কৃষি কাজেও এর নেতিবাচক প্রভাব পড়ছে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক না হলেও খুব শিগগিরই কিছুটা উন্নতি হতে পারে। ২৬ এপ্রিল থেকে আদানি পাওয়ারের আমদানিকৃত বিদ্যুৎ আবারও সরবরাহ পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাঁশখালির এসএস পাওয়ার প্ল্যান্ট থেকে প্রায় ৬৫০ মেগাওয়াট বিদ্যুৎ ২৮ এপ্রিল থেকে স্বাভাবিকভাবে পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে। সব মিলিয়ে ২৮ এপ্রিলের পর প্রায় ১৩০০ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে, যা লোডশেডিং কিছুটা কমাবে।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, মে মাসের প্রথম সপ্তাহে আরও প্রায় ২০০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে পারে, ফলে পরিস্থিতি আরও সহনীয় হবে। তবে পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগতে পারে। প্রতিমন্ত্রী জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা উন্নতি হবে বলে তারা আশা করছেন। তবে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক জ্বালানি সংকট ও আমদানি ব্যয় বৃদ্ধির কারণে দীর্ঘমেয়াদে লোডশেডিং পুরোপুরি বন্ধ করা কঠিন হতে পারে। বর্তমানে বিদ্যুৎ খাতে বিপুল ভর্তুকি দিতে হচ্ছে, যা ভবিষ্যতে আরও বাড়তে পারে। তাই কিছুটা উন্নতি হলেও জ্বালানি পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত লোডশেডিং পুরোপুরি শেষ হওয়ার নিশ্চয়তা নেই।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে