ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

জামায়াত ইস্যুতে কঠোর অবস্থান বিএনপির

২০২৬ এপ্রিল ২৫ ১৬:৫৬:৩৫
জামায়াত ইস্যুতে কঠোর অবস্থান বিএনপির

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামীর অতীত ইতিহাস বিবেচনায় নিয়ে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে এবং ভবিষ্যতেও রাজনৈতিকভাবে তাদের কার্যক্রম প্রতিহত করতে হবে।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “জামায়াতের অতীত ইতিহাস আমরা সবাই জানি। দেশবাসী সচেতনভাবে তাদের প্রত্যাখ্যান করেছে। আগামীতে যেন রাজনৈতিকভাবে তাদের প্রভাব সম্পূর্ণভাবে প্রতিহত করা যায়, সে লক্ষ্যে কাজ করতে হবে।”

জামায়াতে ইসলামীর আমিরের সাম্প্রতিক বক্তব্য—“বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে”—এ বক্তব্যের তীব্র সমালোচনা করে তিনি বলেন, এটি বিভ্রান্তি ও রাজনৈতিক ধূম্রজাল তৈরির প্রচেষ্টা।

ফখরুল আরও দাবি করেন, দীর্ঘ সময় পর দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হয়েছে এবং সেই প্রক্রিয়া আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও প্রশংসিত হয়েছে।

তিনি বলেন, ওই নির্বাচনে বিএনপি ২১৩টি আসন পেয়ে সরকার গঠন করেছে বলে দাবি করেন। তার মতে, এই ধরনের বিতর্কিত মন্তব্য গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, একটি পক্ষ বারবার বিভ্রান্তি ছড়িয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে