ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

ফেসবুকে লিখেই বিপদ; মুহূর্তেই ভাইরাল, তারপর…

২০২৬ এপ্রিল ২৫ ১৬:২০:১৪
ফেসবুকে লিখেই বিপদ; মুহূর্তেই ভাইরাল, তারপর…

নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ–কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম–এ আপত্তিকর পোস্ট করার অভিযোগে নিশাদ ইসলাম (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ এপ্রিল) রাত প্রায় ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া নিশাদ দেবীগঞ্জ সদর ইউনিয়নের হাজিপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুস সালাম বাদী হয়ে সাইবার নিরাপত্তা আইনে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিশাদ তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রতিমন্ত্রীর জাতীয় সংসদে দেওয়া বক্তব্যসংবলিত একটি ফটোকার্ড পোস্ট করেন। এতে তিনি প্রতিমন্ত্রীর বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর মন্তব্য যুক্ত করেন বলে অভিযোগ রয়েছে। পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এদিকে পোস্টটি ভাইরাল হওয়ার পর নিশাদ সেটি তার আইডি থেকে সরিয়ে ফেলেন।

এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক নেতারা বলেন, বাকস্বাধীনতার অপব্যবহার করে কুরুচিপূর্ণ মন্তব্য করা গ্রহণযোগ্য নয় এবং এটি সামাজিক শৃঙ্খলার পরিপন্থী।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক জানান, মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে ওই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে