ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

হজে অনিয়ম ঠেকাতে কঠিন ঘোষণা সৌদি সরকারের

২০২৬ এপ্রিল ২৫ ১৬:২৫:৩৪
হজে অনিয়ম ঠেকাতে কঠিন ঘোষণা সৌদি সরকারের

নিজস্ব প্রতিবেদক: হজ মৌসুমে বিধিনিষেধ লঙ্ঘন করলে সর্বোচ্চ ৩২ লাখ টাকা পর্যন্ত জরিমানা করার ঘোষণা দিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভিজিট ভিসায় এসে হজের নিয়ম ভঙ্গ করে এমন ব্যক্তিদের আশ্রয় দিলে এই জরিমানা করা হবে। হোটেল, অ্যাপার্টমেন্ট, ব্যক্তিগত বাসা কিংবা অন্য যেকোনো স্থানে তাদের রাখলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু আশ্রয় দেওয়াই নয়—অবৈধভাবে মক্কা বা পবিত্র স্থানগুলোতে অবস্থান করতে সহায়তা করা, লুকিয়ে রাখা বা যেকোনো ধরনের সহযোগিতাও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

পুরো হজ মৌসুমজুড়ে এই বিধিনিষেধ কার্যকর থাকবে। একাধিক ব্যক্তি জড়িত থাকলে জরিমানার পরিমাণ আরও বাড়তে পারে।

মন্ত্রণালয় সবাইকে হজের নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে এবং হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে সহযোগিতা করার অনুরোধ করেছে। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, আইন লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া, দেশের বিভিন্ন অঞ্চলের জন্য জরুরি নম্বর চালু করা হয়েছে। কোনো অনিয়ম বা বিধি লঙ্ঘনের তথ্য পেলে তা দ্রুত জানাতে নাগরিকদের আহ্বান জানানো হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে