ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

চলতি সপ্তাহে ২ কোম্পানির এজিএম

২০২৬ এপ্রিল ২৫ ১৫:১৮:৩৯
চলতি সপ্তাহে ২ কোম্পানির এজিএম

নিজস্ব প্রতিবেদক : ডিভিডেন্ড অনুমোদনের জন্য চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। অনুষ্ঠিত এজিএমে কোম্পানিগুলোর পূর্ব ঘোষিত ডিভিডেন্ড অনুমোদন করা হবে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- বিএটিবিসি এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স।

নিচে কোম্পানিগুলোর এজিএমের তারিখ, সময় ও বিষয় তুলে ধরা হলো-

৩০ এপ্রিল

এদিন সকাল সাড়ে ১০টায় বিএটিবিসির এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিতে কোম্পানিটির ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে।

কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের ৩০ শতাংশ চুড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

একইদিন বেলা ১১টায় রিলায়েন্স ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিতে কোম্পানিটির ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে।

কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে