একমি পেস্টিসাইডসের আইপিও তহবিল ব্যবহারের সময় বাড়ানোর আবেদন বাতিল
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত একমি পেস্টিসাইডস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) থেকে সংগ্রহ করা অর্থ ব্যবহারের সময়সীমা বাড়ানোর আবেদন নাকচ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সম্প্রতি কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে বিএসইসি এ সিদ্ধান্তের কথা জানায়। নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় আবেদনটি প্রত্যাখ্যান করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এতে কোম্পানির তহবিল ব্যবস্থাপনা ও আর্থিক স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
বিএসইসির চিঠিতে বলা হয়, ২০২১ সালের ৭ সেপ্টেম্বর দেওয়া আইপিও সম্মতিপত্রের ‘পার্ট-সি’ এর ৬ নম্বর শর্ত ভঙ্গ করেছে একমি পেস্টিসাইডস। এই শর্ত লঙ্ঘনের কারণেই তহবিল ব্যবহারের সময় বাড়ানোর আবেদন গ্রহণযোগ্য হয়নি।
এছাড়া, ২০২৪ সালের ১৫ এপ্রিল জারি করা কমিশনের পূর্ববর্তী নির্দেশনাও এখনও বহাল রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। ফলে ওই নির্দেশনার আলোকে আইপিও তহবিল ব্যবহারের বিষয়গুলো সমন্বয় করতে হবে কোম্পানিকে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অব্যবহৃত আইপিও তহবিল ব্যবহারের জন্য একাধিকবার সময় বাড়ানোর আবেদন করেছিল কোম্পানিটি। তবে প্রয়োজনীয় নথিপত্র ও শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় প্রতিবারই তারা বাধার মুখে পড়ে।
এই শর্ত ভঙ্গের ঘটনায় আইপিও তহবিল ব্যবহারের অগ্রগতি ও কার্যক্রম নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একইসঙ্গে বিএসইসির এই সিদ্ধান্ত বাজারে একটি স্পষ্ট বার্তা দিয়েছে—আইপিও অর্থ ব্যবহারে কোনো ধরনের অনিয়ম বা শিথিলতা সহ্য করা হবে না।
বাজার বিশ্লেষকদের মতে, আইপিও থেকে উত্তোলিত অর্থ নির্ধারিত খাতে ও নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবহার করা বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে ব্যত্যয় ঘটলে বিনিয়োগকারীদের আস্থা কমে যেতে পারে। একমি পেস্টিসাইডসের বিরুদ্ধে আগে থেকেই তহবিল ব্যবহারে অনিয়মের অভিযোগ রয়েছে।
২০২১ সালে প্রায় ৩০ কোটি টাকা সংগ্রহের সময় কোম্পানিটি যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তার উল্লেখযোগ্য অংশ এখনো বাস্তবায়িত হয়নি। বিশেষ করে ব্যাংক ঋণ পরিশোধ ও নতুন যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে ধীরগতি এবং স্বচ্ছতার অভাব নিয়ন্ত্রক সংস্থাকে কঠোর অবস্থান নিতে বাধ্য করেছে।
আইপিও শর্ত অনুযায়ী, অর্থ হাতে পাওয়ার দুই মাসের মধ্যেই ব্যাংক ঋণ পরিশোধের কথা ছিল। কিন্তু প্রায় সাড়ে চার বছর পার হলেও কোম্পানিটি তা করতে পারেনি। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে নিরীক্ষক আশরাফ উদ্দিন অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস এ বিষয়টি তুলে ধরেছে।
বিএসইসি জানিয়েছে, শেয়ারবাজারে সুশাসন ও স্বচ্ছতা বজায় রাখতে কোনো ধরনের শর্ত ভঙ্গ বরদাশত করা হবে না। একমি পেস্টিসাইডসের ক্ষেত্রে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
মামুন/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ডিএসইর প্রশ্নের জবাবে অবস্থান স্পষ্ট করল ইসলামী ব্যাংক
- এক্সেলসিয়র সুজের তালিকাচ্যুতির সুপারিশে বিএসইসির নতুন তদন্তের নির্দেশ
- বারিধারায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী, ডিবিতে হস্তান্তর
- জাতীয় ঐক্য নিয়ে সরকারের প্রতি কড়া বার্তা নাহিদ ইসলামের
- কলকাতায় বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ, নেপথ্যে কারণ
- বিতর্কের মধ্যেই শফিকুর রহমানকে নিয়ে মুখ খুললেন মীর স্নিগ্ধ
- সিটি ব্যাংকের সম্পত্তি নিলাম নিয়ে বিতর্ক, প্রতিবাদে ব্যাংক কর্তৃপক্ষ
- শ্রমিক আন্দোলনের উত্তাপ, বন্ধ ১৩ পোশাক কারখানা
- শিশু ফোন ছাড়তে চায় না? সমাধান লুকিয়ে আছে আপনার ফোনেই
- ফ্যামিলি কার্ডের তথ্য দিতে বাড়িতে রাখবেন যেসব কাগজপত্র
- হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করায় আমাকে অপহরণ করা হয়েছিল!
- প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
- একসঙ্গে বিএনপি, এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৬ নেতার পদত্যাগ
- ব্যাংক দখল ও পারিবারিক নিয়ন্ত্রণ ঠেকাতে নতুন আইন
- যে কারণে এসবিএসি ব্যাংকের মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি
- পদত্যাগের খবর নিয়ে মুখ খুললেন সংসদ সদস্য ফজলুর রহমান
- খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগ
- সাদিক কায়েমের গ্রামের বাড়িতে হামলা, তিনজনের নাম প্রকাশ
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- আয় বাড়লেও নগদ অর্থ প্রবাহে পিছিয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ারবাজারে
- ২২ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যাংক খাতের সংকট কাটাতে নতুন প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব সাবেক গভর্নরের
- গোপালগঞ্জে আ.লীগের ফাঁদ, পা দেয়নি সরকার
- ১ ডিসেম্বর থেকে সব যানবাহনের জন্য জরুরি নির্দেশনা
- ফিনিক্স ফাইন্যান্স ফান্ডের ইউনিট বিক্রি নিয়ে নতুন ঘোষণা
- টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য, পুলিশ পৌঁছানোর আগেই উধাও ঝর্ণা
- ট্রাভেল পাস সংগ্রহ, কলকাতায় আওয়ামী নেতাদের ভিড়!
- মাত্র ৩–৪ দিনে অনুমোদন, বিদেশগামীদের জন্য ৩ লাখ টাকার ঋণসেবা
- অনলাইনে জমির মিউটেশন করার সম্পূর্ণ প্রক্রিয়া ধাপে ধাপে
- যে কারণে মেডিকেল পেশা হিসেবে নেওয়া উচিৎ নয়!
- ‘আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমেছে’
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- স্ত্রীকে সারপ্রাইজ দিতে এসে নিজেই চমকে গেলেন স্বামী, অতঃপর..
- সম্পর্কিত পক্ষ থেকে ঋণ নিচ্ছে ইনফরমেশন সার্ভিসেস
- ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: আবেদন, ফি, লটারি ও পরীক্ষার বিস্তারিত
- বাংলাদেশে ব্যবসার ৫ সংকটঃ আগামী ২০ বছরের আসল চিত্র
- পলাতক নেতাদের নিয়ে মাশরাফিকে ঘিরে নতুন অভিযোগ
- সোনার দামে রেকর্ড পতন , ক্রেতাদের জন্য বড় সুখবর
- চীনের নতুন করিডোর বাংলাদেশের জন্য সুযোগ নাকি ফাঁদ!
- বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- কনের সরকারি চাকরি অস্থায়ী জানতেই বিয়ে বাতিল, ভাইরাল পাত্রের ঘটনা
- ছাত্রদলের ১৩ নেতার পদ গেল, সামনে এলো বহিষ্কারের কারণ
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- দুর্দান্ত সেঞ্চুরির পর হৃদয়ের জন্য দুঃসংবাদ
- বাংলাদেশের ভিসা আবেদনকারীদের জন্য দুঃসংবাদ
- জ্যোতিকা জ্যোতির মোবাইল থেকে উদ্ধার হলো যেসব তথ্য
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- মেট্রো স্পিনিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ডিএসইর প্রশ্নের জবাবে অবস্থান স্পষ্ট করল ইসলামী ব্যাংক
- এক্সেলসিয়র সুজের তালিকাচ্যুতির সুপারিশে বিএসইসির নতুন তদন্তের নির্দেশ




.jpg&w=50&h=35)
.png&w=50&h=35)




