ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

বেরিয়ে এলো সাবিকুন্নাহারের আয়-সম্পদের হিসাব

২০২৬ এপ্রিল ২৫ ১৮:০৫:০৮
বেরিয়ে এলো সাবিকুন্নাহারের আয়-সম্পদের হিসাব

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়া অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নীর আয় ও সম্পদের তথ্য প্রকাশ পেয়েছে।

তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি এবং দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা এমপি প্রার্থী মতিউর রহমানের সহধর্মিণী।

নির্বাচন কমিশনে (ইসি) দাখিল করা হলফনামা অনুযায়ী, সাবিকুন্নাহার মুন্নীর বার্ষিক আয় ১৬ লাখ ৭ হাজার ২৫০ টাকা। তার মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে প্রায় ১ কোটি ৩৮ লাখ ৩৮ হাজার ৩১৬ টাকা।

হলফনামায় উল্লেখ করা হয়েছে, তার কাছে নগদ ১ লাখ টাকা রয়েছে। এছাড়া ১৩ ভরি স্বর্ণ এবং একটি ব্যক্তিগত গাড়ি রয়েছে, যার মূল্য ৩ লাখ ৭০ হাজার টাকা।হলফনামা অনুযায়ী, তার অস্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য ৪৪ লাখ ৭৬ হাজার ৫৫০ টাকা, যা বর্তমান হিসেবে প্রায় ৮৯ লাখ ৬০ হাজার টাকা।

স্থাবর সম্পদের মধ্যে রাজধানীর উত্তরা এলাকায় জমি এবং ভবন নির্মাণে বিনিয়োগসহ মোট সম্পদের অর্জনকালীন মূল্য ১ কোটি ৩৩ লাখ ১০ হাজার ২৬৩ টাকা দেখানো হয়েছে। বর্তমানে এর আনুমানিক মূল্য প্রায় ৮ কোটি ৫০ লাখ টাকা বলে হলফনামায় উল্লেখ রয়েছে।

হলফনামায় তার স্বামীর সম্পদের তথ্যও উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, তার স্বামীর অস্থাবর সম্পদের বর্তমান মূল্য প্রায় ২ কোটি ৪৯ লাখ ৯২ হাজার ১৩০ টাকা। অন্যদিকে স্থাবর সম্পদের বর্তমান মূল্য প্রায় ১৬ কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে