ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

রিফাত-হাসিবের বিরুদ্ধে বড় আর্থিক কেলেঙ্কারির অভিযোগ

২০২৬ এপ্রিল ২৫ ১৮:১৬:৪৪
রিফাত-হাসিবের বিরুদ্ধে বড় আর্থিক কেলেঙ্কারির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত হওয়া রিফাত রশিদ, হাসিব আল ইসলাম এবং দপ্তর সম্পাদক শাহাদাত হোসেনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও কেলেঙ্কারির অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিলুপ্ত কমিটির মুখপাত্র সিনথিয়া জাহীন আয়েশা।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব অভিযোগ তোলেন এবং সংশ্লিষ্ট একটি স্ক্রিনশটও প্রকাশ করেন।

সিনথিয়ার দাবি, গণভোটে ‘হ্যাঁ’–এর পক্ষে প্রচারণা চালানোর সময় অজ্ঞাত উৎস থেকে আসা অর্থের বিষয়ে প্রশ্ন তুললে তাকে সংগঠন ভাঙার ষড়যন্ত্রকারী হিসেবে আখ্যা দেওয়া হয়।

তিনি আরও অভিযোগ করেন, প্রচারণার অর্থায়ন নিয়ে শুরু থেকেই স্বচ্ছতার ঘাটতি ছিল এবং বিষয়টি নিয়ে একাধিকবার প্রশ্ন উঠলেও সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি।

ফেসবুক পোস্টে সিনথিয়া উল্লেখ করেন, গণভোট প্রচারণার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে প্রায় ১ কোটি টাকার ফান্ড পাওয়ার কথা পরে স্বীকার করা হয়েছে বলে তিনি দাবি করেন। তবে শুরুতে এ বিষয়ে তথ্য গোপন করা হয়েছিল বলে তার অভিযোগ।তার মতে, এই অর্থ ব্যবহারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে এবং এ কারণেই বিষয়টি আড়াল করার চেষ্টা করা হয়েছে।

সিনথিয়া আরও অভিযোগ করেন, পূর্বনির্ধারিত সিদ্ধান্তের মাধ্যমে একটি উপদেষ্টা কমিটি চাপিয়ে দেওয়া হয় এবং তাদের মতামত উপেক্ষা করা হয়। পরে কেন্দ্রীয় ফেসবুক পেজ ব্যবহার করে কমিটি স্থগিতের ঘোষণা দেওয়া হয় বলেও তিনি দাবি করেন।তিনি বলেন, বর্তমানে ওই পেজ থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অংশ।

সিনথিয়া জানান, এসব অনিয়ম ও তথ্য গোপনের বিরুদ্ধে তারা আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং কেন্দ্রীয় প্ল্যাটফর্ম পুনরুদ্ধারের চেষ্টা করবেন।তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে