ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচিতে বড় পরিবর্তন

২০২৬ এপ্রিল ২৫ ১৭:৫৭:২১
২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচিতে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: সেশনজট কমাতে ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়ের আগেই আয়োজন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন।

শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা আগামী বছরের পরিবর্তে চলতি বছরের ডিসেম্বর মাসেই সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। একইভাবে ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষাও এগিয়ে আনা হবে।

তিনি জানান, করোনা পরবর্তী পরিস্থিতি এবং বিভিন্ন সময়ের রাজনৈতিক জটিলতার কারণে শিক্ষা কার্যক্রমের সময়সূচি এলোমেলো হয়ে যায়। সেই সেশনজট কাটিয়ে শিক্ষাব্যবস্থাকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, নিয়মিত সময়সূচিতে ফিরে যেতে পরীক্ষার ক্যালেন্ডার পুনর্গঠন করা হচ্ছে, যাতে ভবিষ্যতে শিক্ষার্থীদের দীর্ঘ সেশনজটের মুখোমুখি হতে না হয়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে