সাকিব-তামিমকে পেছনে ফেললেন হৃদয়
ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ওয়ানডে দলের মিডল অর্ডারের আস্থার প্রতীক হয়ে উঠেছেন তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়। মাঠের ক্রিকেটে তার এই ধারাবাহিক সাফল্যের প্রতিফলন ঘটেছে পরিসংখ্যানেও; যেখানে তিনি পেছনে ফেলে দিয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।
চলতি বছরে ব্যাট হাতে ওয়ানডে ফরম্যাটে দারুণ উজ্জ্বলতা ছড়াচ্ছেন হৃদয়। এখন পর্যন্ত খেলা ৬ ম্যাচের ৫ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ১৯৪ রান। এর মধ্যে তিনটি ইনিংসেই তিনি অপরাজিত থাকায় তার ব্যাটিং গড় দাঁড়িয়েছে ঈর্ষণীয় ৯৭।
নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের ৫০তম ওয়ানডে ম্যাচ খেলতে নেমেই এই কীর্তি গড়েন তিনি। বাংলাদেশের হয়ে অন্তত ৫০টি ওয়ানডে খেলেছেন এমন ক্রিকেটারদের মধ্যে ব্যাটিং গড়ের হিসেবে তিনি এখন সবার ওপরে।
সর্বশেষ ম্যাচে ৩৩ রানে অপরাজিত থাকার সুবাদে হৃদয়ের বর্তমান ক্যারিয়ার গড় দাঁড়িয়েছে ৩৭.৪১। এতদিন ৩৭.২৯ গড় নিয়ে এই তালিকার শীর্ষে ছিলেন সাকিব আল হাসান। তালিকার তৃতীয় স্থানে থাকা তামিম ইকবালের ক্যারিয়ার গড় ৩৬.৬৫।
দেশের সেরা ব্যাটারদের এই তালিকায় পরবর্তী দুটি অবস্থানে রয়েছেন যথাক্রমে মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম। তাদের ব্যাটিং গড় যথাক্রমে ৩৬.৪৬ এবং ৩৬.৪২। পরিসংখ্যানের এই বিচারে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সফল ওয়ানডে ব্যাটার হিসেবে নিজের নাম খোদাই করলেন তাওহিদ হৃদয়।
একনজরে বাংলাদেশের শীর্ষ ৫ ওয়ানডে ব্যাটার (গড়ের ভিত্তিতে):১. তাওহিদ হৃদয়: ৫০ ম্যাচ, গড় ৩৭.৪১২. সাকিব আল হাসান: ২৪৭ ম্যাচ, গড় ৩৭.২৯৩. তামিম ইকবাল: ২৪৩ ম্যাচ, গড় ৩৬.৬৫৪. মাহমুদউল্লাহ রিয়াদ: ২৩৯ ম্যাচ, গড় ৩৬.৪৬৫. মুশফিকুর রহিম: ২৭৪ ম্যাচ, গড় ৩৬.৪২
মিরাজ/
পাঠকের মতামত:
- সোনারগাঁয়ে চাঁদার দাবিতে মেঘনা গ্রুপের গাড়িতে হামলা, লুটপাট
- ২ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা
- জেড ক্যাটাগরির শেয়ারে বড় বাধা সরাল বিএসইসি
- সরকারি চাকরিজীবীদের মোবাইল ভাতায় বড় পরিবর্তন
- বিদেশে বিয়ে নয়, স্বর্ণও নয়—দেশবাসীকে মোদির বিশেষ আহ্বান
- শেয়ারবাজারে ডাইরেক্ট লিস্টিংয়ের সুযোগ বাড়াতে খসড়া বিধিমালা অনুমোদন
- কাবার সামনে দাঁড়িয়ে রাজনীতি ছাড়লেন বিএনপি নেতা, জানালেন কারণ
- রিকশা থেকে প্রাইভেটকার—সড়ক ব্যবস্থায় বড় পরিবর্তনের প্রস্তাব
- নতুন পে-স্কেলে শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর
- ৫০ টাকার নিচে মিলছে মাত্র দুই ধরনের সবজি
- ২০২৭ সালের রমজান ও ঈদ: সম্ভাব্য সময়সূচি
- মাইডাসের আর্থিক প্রতিবেদনে ভয়াবহ চিত্র, বিপাকে আমানতকারীরা
- মাত্র ১৪৩ টাকায় ইতালিতে বাড়ি! কিনতে পারবেন বাংলাদেশিরাও
- বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে নিয়ে যাওয়ার পর নতুন মোড়
- ডিএসইর দুই ব্রোকারেজ হাউজে অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- দীর্ঘমেয়াদে শক্তিশালী ঋণমান পেল তালিকাভুক্ত কোম্পানি
- ০১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাজারে স্থায়ী স্থিতিশীলতায় নজরদারি জোরদারের দাবি
- সাংবাদিকদের ‘গোপন বৈঠক’ নিয়ে যা বললেন উপদেষ্টা ডা. জাহেদ
- এআইয়ের আড়ালে ভয়ংকর ঝুঁকি, শেয়ারবাজার নিয়ে সতর্কবার্তা
- বিএনপির প্রথম কমিটিতে চমক, ছিলেন বিভিন্ন মতের যেসব নেতা
- প্রিমিয়ার লিজিংয়ের এজিএমের তারিখ পরিবর্তন
- বিআইএফসির এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- তিন পাতার চুক্তিপত্রে এক লাখ টাকায় শিশু, বাবার হাতে আইফোন!
- শেয়ার কারসাজিতে লাভেলোর সংশ্লিষ্টদের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিএসইসির
- আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে
- সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের সুখবর
- নতুন নিয়মে জমির নামজারি, কোন কাগজ লাগবে জানুন
- পে স্কেল নিয়ে বড় খবর, একসঙ্গে আসছে বেশ কয়েকটি প্রজ্ঞাপন
- স্বর্ণ কিনতে বড় সুখবর, এক ধাক্কায় কমল ভরির দাম
- ‘দুই দিনের মধ্যে বড় কিছু ঘটবে’—সাগর-রুনি হত্যা তদন্তে চাঞ্চল্যকর দাবি
- গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, ৭ বছর পর রাশেদের ভাগ্যে জিএস পদ
- ঋণখেলাপিদের জন্য সুখবর, যে সুবিধা মিলবে শুধু বড়দের
- শেয়ারবাজারে ভালো মানের কোম্পানি আনতে নতুন উদ্যোগ বিএসইসির
- যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের পাল্টা হামলা
- অনুমোদন পেল নবম পে-স্কেল, কার্যকর ধরা হবে ১ জুলাই
- ঢাকার পরিবেশ উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার পরামর্শ
- বিএসইসির তদন্ত শুরুর পর দুই কোম্পানির শেয়ার দরে ধস
- ইরান-ভারত সম্পর্ক নিয়ে মোদি-পেজেশকিয়ানের গুরুত্বপূর্ণ বৈঠক
- পরীক্ষার্থীদের জন্য বড় খবর, এসএসসি নিয়ে চূড়ান্ত ইঙ্গিত শিক্ষামন্ত্রীর
- কলার আকার নয়, পুষ্টিগুণ নির্ভর করে যেসব বিষয়ের ওপর
- ‘ফিল্মি স্টাইলে’ চলন্ত ট্রাক থেকে মুরগি চুরি, নিহত ৩
- দুই ব্যাংকের ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- দুই আর্থিক প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পর্যায়ে পরিবর্তন
- চলতি বছরেই স্ক্রিপ নেটিং চালুর লক্ষ্য: ডিএসই চেয়ারম্যান
- সামনে ৫ দিন সরকারি ছুটি, তবে দুদিনেই ‘দুঃসংবাদ’
- নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতায় শেয়ারবাজারে অস্থিরতা
- শনিবার ২৯ আগস্ট জেনে নিন ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম
- ফ্রিজে টয়লেট পেপার রাখার আগে জেনে নিন এর আসল উপকারিতা
- স্বর্ণের দাম কমিয়ে নতুন দর ঘোষণা বাজুসের
- বিএসইসির তদন্ত শুরুর পর দুই কোম্পানির শেয়ার দরে ধস
- স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ
- ২৪ স্টেশন নিয়ে আসছে নতুন মেট্রোরেল
- বাংলাদেশকে নিয়ে আইএমএফের বড় পূর্বাভাস
- জেড ক্যাটাগরির শেয়ারে বড় বাধা সরাল বিএসইসি
- সোমবার পে স্কেলের ভাগ্য, বৃহস্পতিবারের মধ্যেই গেজেট!
- ওয়ালটন হাইটেকের ডিভিডেন্ড ঘোষণা
- আয় বৃদ্ধিতে চমক দেখালো বিমা খাত
- নতুন নিয়মে জমির নামজারি, কোন কাগজ লাগবে জানুন
- ‘ইলিয়াস কাঞ্চন আর নেই’—ছড়িয়ে পড়া খবর নিয়ে যা জানা গেল
- ঢাকায় নতুন ভিসা সেন্টার চালু, অ্যাপয়েন্টমেন্টেও আসছে নতুন ব্যবস্থা













