ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ডিজিটাল সেবায় বড় পদক্ষেপ; মেঘনা ব্যাংকের ঘোষণা

২০২৬ এপ্রিল ২৫ ১৭:১৮:০৮
ডিজিটাল সেবায় বড় পদক্ষেপ; মেঘনা ব্যাংকের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: মেঘনা ব্যাংক পিএলসি ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড–এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে গ্রাহকরা এখন থেকে মেঘনা ব্যাংক পিএলসি–এর সকল শাখায় সহজেই গ্যাস বিল পরিশোধ করতে পারবেন।

চুক্তিতে মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান এবং তিতাস গ্যাসের কোম্পানি সচিব মো. লুৎফুল হায়দার মাসুম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোমতাজুল করিম এন আহমেদ, রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান সামিউল কবির এবং তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চুক্তির মাধ্যমে গ্রাহকসেবাকে আরও সহজ ও ডিজিটাল সুবিধাসম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে