ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

বাংলাদেশের দুই ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসি

২০২৬ এপ্রিল ২৫ ১৭:০০:৫৪
বাংলাদেশের দুই ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসি

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC) আচরণবিধি ভঙ্গের দায়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই খেলোয়াড় নাহিদা আক্তার এবং শারমিন সুলতানা–কে শাস্তি দিয়েছে। তাদের প্রত্যেককে ম্যাচ ফির ১০ শতাংশ করে জরিমানা করা হয়েছে।

গত বুধবার রাজশাহীতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে লেভেল–১ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এ শাস্তি ঘোষণা করা হয়।

আইসিসির বিবৃতিতে বলা হয়, নাহিদা আউট হওয়ার পর প্রতিপক্ষ ব্যাটারকে উদ্দেশ করে উসকানিমূলক অঙ্গভঙ্গি করেন, যা আচরণবিধির ২.৫ ধারা লঙ্ঘন। অন্যদিকে শারমিন আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন, যা ২.৮ ধারার লঙ্ঘন হিসেবে গণ্য হয়েছে।

ম্যাচে শ্রীলঙ্কা ৪ উইকেটে জয় পেয়ে সিরিজে সমতা ফেরায়। ইনিংসের ১৭তম ওভারে চামারি আতাপাত্তু আউট হলে নাহিদা তাকে সাজঘরের দিকে ইশারা করেন। একইভাবে বাংলাদেশের ইনিংসে এলবিডব্লিউ আউটের সিদ্ধান্তের পর শারমিন ব্যাট দেখিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং দেরিতে মাঠ ছাড়েন।

শাস্তির অংশ হিসেবে দুই খেলোয়াড়ের ডিসিপ্লিনারি রেকর্ডে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। তারা উভয়েই নিজেদের ভুল স্বীকার করে আইসিসির প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন, ফলে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে