ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

বিদ্যুৎ যায়, নাকি আসে? আসিফ মাহমুদের প্রশ্নে তোলপাড়

২০২৬ এপ্রিল ২৩ ১৬:০৩:১৪
বিদ্যুৎ যায়, নাকি আসে? আসিফ মাহমুদের প্রশ্নে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক: তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে সারা দেশে বেড়েছে লোডশেডিং, ফলে জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে। শহরের তুলনায় গ্রামাঞ্চলে পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠেছে।

এ প্রেক্ষাপটে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এই মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন, “মাঝে মাঝে বিদ্যুৎ যায়, নাকি মাঝে মাঝে বিদ্যুৎ আসে?”

বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন, যা দ্রুত সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দেয়।

বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত তথ্য অনুযায়ী, পাওয়ার গ্রিড বাংলাদেশ জানিয়েছে—মঙ্গলবার রাত ৯টার পিক সময়ে আদানি থেকে ১,৪৪৯ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। তবে বুধবার দুপুর ১২টার ডে-পিক সময়ে তা কমে দাঁড়ায় ৭৫১ মেগাওয়াটে।

অন্যদিকে, লোডশেডিংয়ের পরিমাণও বেড়েছে। মঙ্গলবার সন্ধ্যায় যেখানে লোডশেডিং ছিল ১,৮৪০ মেগাওয়াট, সেখানে বুধবার দুপুরে তা বেড়ে ২,২৭১ মেগাওয়াটে পৌঁছায়।

বিদ্যুৎ ঘাটতির এ পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিশেষ করে তীব্র গরমে বিদ্যুৎ বিভ্রাট দৈনন্দিন জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে