ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

দুই রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল

২০২৬ এপ্রিল ২৩ ১৪:০৬:৪৬
দুই রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল করেছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন বুধবার জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম এবং সাবেক সচিব ড. এম মাহফুজুল হকের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের ১০ এপ্রিল চুক্তিভিত্তিক নিয়োগে মো. ময়নুল ইসলামকে পোল্যান্ডে রাষ্ট্রদূত এবং ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর ড. এম মাহফুজুল হককে পর্তুগালে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ময়নুল ইসলাম ও মাহফুজুল হকসহ চার রাষ্ট্রদূতকে গত ৮ মার্চ প্রত্যাহার করে নেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। পরবর্তীতে তাদের নিয়োগের অবশিষ্ট মেয়াদও বাতিল করার সিদ্ধান্ত নেয় সরকার।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে