শিক্ষিকা খুন, হাতে পাওয়া চুল ঘিরে রহস্য
নিজস্ব প্রতিবেদক: ঢাকার পল্লবী এলাকা থেকে ফিরোজা খানম জোসনা নামে ৬৮ বছর বয়সী এক স্কুলশিক্ষিকাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথা ও মুখ থেঁতলে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
তবে নিহতের মুষ্ঠিবদ্ধ হাতে একটি লম্বা কালো চুল পাওয়া গেছে। ওই চুল ঘাতকের কি না, তা নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। চুরি-ডাকাতির কোনো আলামত না পাওয়ায় সাবলেটসহ ফ্ল্যাটের বাসিন্দারাই এখন সন্দেহের তালিকায় রয়েছে। এরই মধ্যে কয়েকজনের চুলের নমুনাও সংগ্রহ করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে পল্লবীর ডি ব্লকের ৮ নম্বর সড়কের ২৯ নম্বর ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পল্লবী থানা-পুলিশ।এ ঘটনায় নিহতের ভাই ফিরোজ আলম বাদী হয়ে পল্লবী থানায় হত্যা মামলা করেছেন। তিনি বলেন, ফিরোজা খানমের সঙ্গে ৪০ বছর ধরে তার যোগাযোগ ছিল না। কে বা কারা তার শত্রু ছিল, তা জানা নেই। এলাকায় ভালো মানুষ হিসেবে তার সুনাম ছিল। সবাই তাকে ভালো জানত।
স্থানীয় বাসিন্দা ও সহকর্মীরা জানান, পল্লবী এলাকায় হলি ক্রিসেন্ট আইডিয়াল স্কুলে শিক্ষকতা করতেন ফিরোজা খানম। করোনাকালীন সময়ে স্কুলের চাকরি ছেড়ে টিউশনি শুরু করেন। প্রায় ২৫ বছর আগে পারিবারিক সিদ্ধান্তের বাইরে গিয়ে ভালোবেসে বিয়ে করেছিলেন। তবে সেই সংসার ভেঙে যাওয়ার পর তিনি একাই বসবাস করতেন। পরিবারের সঙ্গে মুঠোফোনে কথা হলেও সাক্ষাৎ হতো খুব কম। পল্লবীর ডি ব্লকের ৮ নম্বর সড়কের ২৯ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় একটি ফ্ল্যাটে গত ১৫ বছর ধরে ভাড়া থাকতেন তিনি। তিন কক্ষের ওই ফ্ল্যাটের দুটি কক্ষ সাবলেট দিয়ে নিজে একটি কক্ষে থাকতেন। মাঝখানে ছোট একটি ডাইনিং স্পেস, পাশে রান্নাঘর ও একটি বাথরুম রয়েছে। ওই ফ্ল্যাটের দুটি কক্ষ সাবলেট নিয়ে মুন্সি রাজু আহমেদ নামের এক মুদি দোকানি স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন।
বাড়ির দারোয়ান আব্দুল মান্নান বলেন, তিনি ২০১০ সাল থেকে এ বাড়িতে দায়িত্ব পালন করছেন। তিনি আসার কিছুদিন আগে ফিরোজা খানম এই বাসায় ওঠেন। নিহত হওয়ার আগের দিন বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১০টার দিকে তিনি বাসায় ফেরেন। একটি কক্ষ নতুন করে সাবলেট ভাড়া দেওয়ার জন্য তিনি নোটিশ দিয়েছিলেন। সেই নোটিশ দেখে একজন ভাড়াটিয়া বাসা দেখতে আসেন। নোটিশে দেওয়া নম্বরে বারবার ফোন করেও সাড়া না পেয়ে তিনি বিষয়টি দারোয়ানকে জানান। পরে দারোয়ান দ্বিতীয় তলায় গিয়ে দেখেন ফ্ল্যাটের দরজা খোলা এবং ভেতরে রক্তাক্ত অবস্থায় ফিরোজা খানমের মরদেহ পড়ে আছে। পরে প্রতিবেশীদের জানানো হলে পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ ঘটনাস্থলে আসে।
সাবলেট ভাড়াটিয়া মুন্সি রাজু আহমেদ বলেন, তাদের গ্রামের বাড়ি মাগুরা সদরের বেরইল ইউনিয়নের বেরইল পলিতায়। জরুরি কাজে ১৬ এপ্রিল ভোরে পরিবারসহ গ্রামে যান। ১৭ এপ্রিল দুপুরে ঢাকায় ফেরার পথে প্রতিবেশীর কাছ থেকে ফোনে জানতে পারেন, ফিরোজা খানম খুন হয়েছেন এবং বাসায় পুলিশ এসেছে। বাসায় ফিরে দেখেন, পুলিশসহ অনেক মানুষ ভিড় করছে।
তিনি আরও বলেন, ফিরোজা আপা কখনো বাকি রাখতেন না। সকালে কিছু নিলে বিকেলে দাম পরিশোধ করতেন। তিনি নিজেই রান্না করতেন। তবে তিনি কোথায় পড়াতেন বা টিউশনি করতেন, তা তারা জানতেন না।
হলি ক্রিসেন্ট আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. জাবেদ আলী ঢাকা মেইলকে বলেন, করোনার সময় ২০২০ সালের মার্চ পর্যন্ত ফিরোজা খানম তাদের স্কুলে শিক্ষকতা করেছেন। পরে দেখা হলে তিনি কখনো বলতেন মিরপুরে একটি কলেজে পড়ান, আবার কখনো কোচিং সেন্টারে পড়ানোর কথা বলতেন।
সহকর্মীরা জানান, ব্যক্তিগত জীবনের বিষয়ে তিনি খুব বেশি কিছু জানাতেন না। স্বামীর বিষয়ে জিজ্ঞেস করলে বলতেন, তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। তার এক ছেলে ও এক মেয়ে ক্যাডেট কলেজে পড়ে বলেও জানাতেন। তবে সহকর্মীরা কখনো তাদের দেখেননি।
সুরতহাল প্রতিবেদন অনুযায়ী, হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি হাতুড়ি ও রক্তমাখা ওড়না উদ্ধার করা হয়েছে। মাথার বাম পাশে ও মাঝখানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা থেঁতলানো ও রক্তাক্ত। থুতনিতেও আঘাতের চিহ্ন রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গলা ও মুখের কাছে চিকন রশির মতো একটি ফিতা পাওয়া গেছে, যা রক্তে ভিজে গাঢ় হয়ে ছিল। মরদেহের পাশ থেকেই রক্তমাখা হাতুড়ি উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের সময় দেখা যায়, ভুক্তভোগীর এক হাতের মুষ্টিতে কিছু চুল শক্ত করে ধরা ছিল। এই চুলের সূত্র ধরেই হত্যাকারীদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার বলেন, শিক্ষিকা ফিরোজা হত্যার ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় বিভিন্ন তথ্য সামনে আসছে, সেগুলো যাচাই করে তদন্ত চলছে। বিশেষ করে ভুক্তভোগীর হাতে পাওয়া চুলের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এখন পর্যন্ত বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে, তবে কাউকে শনাক্ত করা যায়নি। দ্রুতই আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।
ওমর আলী/
পাঠকের মতামত:
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ











.jpg&w=50&h=35)

