ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

মনোনয়ন বিতর্কে মির্জা আব্বাসের স্ত্রী দিলেন ব্যাখ্যা

২০২৬ এপ্রিল ২১ ১২:০৪:১৪
মনোনয়ন বিতর্কে মির্জা আব্বাসের স্ত্রী দিলেন ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক: সংরক্ষিত নারী আসনে মনোনয়ন না পাওয়া প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান, দলীয়ভাবে মনোনয়নের প্রস্তাব দেওয়া হলেও তিনি তা গ্রহণ করেননি।

আফরোজা আব্বাস বলেন, তিনি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাননি। বরং দলের শীর্ষ পর্যায় থেকে প্রস্তাব আসার পরও তিনি স্পষ্টভাবে তা প্রত্যাখ্যান করেছেন। এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে তার স্বামী মির্জা আব্বাসের শারীরিক অসুস্থতার কারণে তিনি মানসিকভাবে কঠিন সময় পার করছেন। এ অবস্থায় তার প্রধান অগ্রাধিকার পারিবারিক দায়িত্ব ও স্বামীর সেবা।

পোস্টে তিনি দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নারীদের রাজনৈতিক অংশগ্রহণ ও অধিকার প্রতিষ্ঠায় যারা সামনে এসেছেন, তারা পরিবর্তনের প্রতীক। পাশাপাশি নির্বাচিত নারীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপি ৩৬ জনের একটি তালিকা প্রকাশ করেছে। ওই তালিকায় বেশ কয়েকজন আলোচিত নাম থাকলেও কিছু হেভিওয়েট প্রার্থীর নাম বাদ পড়ায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে