ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

২১ এপ্রিল থেকে বদলে গেল নিয়ম—এই ৭ পাম্পে নতুন বাধ্যবাধকতা

২০২৬ এপ্রিল ২১ ১১:২০:১৬
২১ এপ্রিল থেকে বদলে গেল নিয়ম—এই ৭ পাম্পে নতুন বাধ্যবাধকতা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে জ্বালানি বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে ৭টি ফিলিং স্টেশনে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

সোমবার (২০ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ-এর আইসিটি শাখা এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।

যেসব ফিলিং স্টেশনে এই নির্দেশনা কার্যকর করা হয়েছে, সেগুলো হলো—আসাদ গেটের সোনার বাংলা সার্ভিস স্টেশন, তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জের নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার, মিরপুর দারুস সালামের খালেক সার্ভিস স্টেশন এবং আসাদ গেটের তালুকদার ফিলিং স্টেশন।

নির্দেশনায় বলা হয়েছে, দেশব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক ও শৃঙ্খলাবদ্ধ করতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করেছে। প্রাথমিকভাবে মোটরসাইকেল চালকদের জ্বালানি সরবরাহের ক্ষেত্রে ব্যবহারের জন্য এই ৭টি স্টেশনে পাইলট কার্যক্রম সম্পন্ন হয়েছে।

এ অবস্থায় ২১ এপ্রিল থেকে এসব স্টেশনে মোটরসাইকেল চালকদের জন্য ‘ফুয়েল পাস’ অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

এর আগে গত ৯ এপ্রিল জ্বালানি বিভাগ জানায়, এই অ্যাপের মাধ্যমে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করা হবে। প্রাথমিকভাবে মোটরসাইকেল চালকদের জন্য চালু হলেও সফল পাইলটিং শেষে পর্যায়ক্রমে এটি সব ধরনের যানবাহনের জন্য চালু করা হবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে