সোনালি পেপার কারসাজি: সাকিব ও হিরুর ৩১ কোটি জরিমানা বহাল
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ার কারসাজির ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আরোপিত ৩১ কোটি ৩৮ লাখ টাকার জরিমানা বহাল রেখেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রিভিউ আবেদনে শাস্তি পুনর্বিবেচনার আবেদন করলেও তা আমলে নেয়নি কমিশন।
বিএসইসি সূত্রে জানা গেছে, অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবি করে জরিমানা মওকুফের আবেদন করেছিলেন। তবে পর্যালোচনায় কমিশন দেখতে পায়, পূর্বে আরোপিত দণ্ড যথাযথ তথ্য-উপাত্ত ও আইনি প্রক্রিয়া অনুসরণ করেই দেওয়া হয়েছে। নতুন কোনো তথ্য বা প্রমাণ উপস্থাপন করতে না পারায় এবং প্রক্রিয়াগত কোনো ত্রুটি দেখাতে ব্যর্থ হওয়ায় রিভিউ আবেদন নামঞ্জুর করা হয়েছে।
তদন্তে উঠে এসেছে, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সময়ে আবুল খায়ের হিরু ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে শেয়ারটির লেনদেনে কৃত্রিম চিত্র তৈরি করেন। সিরিজ ট্রেডিংয়ের মাধ্যমে শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে তারা মুনাফা হাতিয়ে নেন এবং বাজারে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করেন।
এ ঘটনায় সমবায় অধিদপ্তরের উপ-নিবন্ধক আবুল খায়ের হিরু, তার ঘনিষ্ঠ স্বজন ও ব্যবসায়িক অংশীদারদের পাশাপাশি সাকিব আল হাসান-এর নামও উঠে আসে। তদন্তে তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও পারিবারিক নেটওয়ার্কের মাধ্যমে কারসাজির বিষয়টি চিহ্নিত করা হয়।
আইন লঙ্ঘনের অভিযোগে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ধারা ১৭(ই)(২) ও ১৭(ই)(৫) অনুযায়ী এবং ধারা ২২ অনুসারে সংশ্লিষ্ট ১০ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা আরোপ করা হয়। এর মধ্যে আবুল খায়ের হিরু, আবুল কালাম মাতবর ও কাজী সাদিয়া হাসানকে প্রত্যেককে ২ কোটি ৭৬ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া সাকিব আল হাসানসহ একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন অঙ্কে জরিমানা করা হয়, যা মিলিয়ে মোট দাঁড়ায় ৩১ কোটি ৩৮ লাখ টাকা।
বিএসইসি জানিয়েছে, এ ধরনের কারসাজিতে পারিবারিক ও ঘনিষ্ঠ ব্যবসায়িক নেটওয়ার্ক ব্যবহারের প্রবণতা পুঁজিবাজারের জন্য বড় হুমকি। তাই এ সিদ্ধান্ত বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ বার্তা দেবে।
বাজার সংশ্লিষ্টদের মতে, কমিশনের এই কঠোর অবস্থান বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হবে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে কার্যকর ভূমিকা রাখবে।
এসউদ্দিন/
পাঠকের মতামত:
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- সাংবাদিকের প্রশ্নে থামলেন শুভেন্দু, বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন
- লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে যা বললো আদ্-দ্বীন কর্তৃপক্ষ
- ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে
- একসঙ্গে ৯ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ
- ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতের নতুন দূত
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ইরান ইস্যুতে ইউ-টার্ন? ট্রাম্পের ঘোষণার পর যা হলো
- আদ-দ্বীন ইস্যুতে ড. শফিকুর রহমানের কড়া প্রতিক্রিয়া
- ৭৩ বার দাম পরিবর্তনের পর আবারও কমল সোনা
- শেয়ারবাজার হবে আরও শক্তিশালী, বাজেটে সন্তুষ্ট ডিএসই
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
- কারসাজির অভিযোগে শ্যামপুর সুগারের লেনদেন স্থগিত
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- ইমাম-মুয়াজ্জিনদের জন্য বড় সুখবর
- আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- সমালোচিত মন্তব্যের পর আবার আলোচনায় মাহাদী
- ব্যবসায়ীদের দাবি মেনে নতুন সিদ্ধান্ত
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- সর্বোচ্চ ঋণমান বজায় রেখেছে দুই কোম্পানি
- ১১ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- বাজেটের অপেক্ষায় স্থিতিশীল শেয়ারবাজার
- ১১ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের রূপান্তরে বিএসইসির সম্মতি
- নিটল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- বাজেটে বড় পরিবর্তন, নির্দিষ্ট লেনদেনে ‘বিন’ ছাড়া চলবে না
- নতুন বাজেটে সুখবর, সস্তা হতে পারে ১৫টি নিত্যপ্রয়োজনীয় পণ্য
- ২৮ বছর পর কংগ্রেসে ফিরতে পারেন মমতা,যা বলছে ভারতীয় গণমাধ্যম
- ‘আমার বিরুদ্ধে ৮০-৯০% আক্রমণ জুলাইপন্থীদের’
- ইসলামী ব্যাংকে হঠাৎ বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক
- জাতীয় সংসদে বাজেটের আগে অর্থমন্ত্রীর বড় বার্তা
- জুলাই থেকে নতুন পে-স্কেল নিয়ে যা জানা গেল
- ব্যাংকের স্বার্থ ও জনস্বার্থ রক্ষায় ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ
- শেয়ারবাজারকে গতিশীল করতে একাধিক নীতিগত সুপারিশ ডিবিএর
- শেয়ারবাজারে পাঁচ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব কাঠামোয় পরিবর্তন
- ইসলামী ব্যাংক সংকটের প্রভাব পুরো ব্যাংকিং খাতে পড়তে পারে: এবিবি চেয়ারম্যান
- দেয়াল থেকে টাকার নোট: মানুষের এই মানসিকতার ব্যাখ্যা
- জয় বাংলা স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
- ‘হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই’
- মাঠে অভিনয় করে সুবিধা নিলে শাস্তির মুখে খেলোয়াড়
- ১০ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১০ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১০ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১০ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাজারে ভারসাম্যপূর্ণ লেনদেন, সূচকে সীমিত ওঠানামা
- স্ট্যান্ডার্ড ব্যাংকের স্পন্সর পরিচালকের শেয়ারহোল্ডিং বেড়েছে
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- কার্যকর ব্যবহার নিশ্চিত করতে আইপিও তহবিলের নতুন পরিকল্পনা
- বিয়ে বিতর্ক: খালাস পেলেন নাসির-তামিমা
- তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত
- ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস তুলে দিল বিএসইসি
- প্রায় ৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ভিসা ছাড়াই ১৯২ দেশে ভ্রমণ! বিশ্বসেরা পাসপোর্টের তালিকা প্রকাশ
- সুখবর দিতে যাচ্ছে তালিকাবুক্ত বহুজাতিক কোম্পানি
- ফ্লোরপ্রাইস আর নয়, প্রথম পদক্ষেপেই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নতুন বিএসইসি
- বহুল প্রত্যাশিত নতুন পে-স্কেল নিয়ে আশার খবর
- ‘বিয়ের আগে শারীরিক সম্পর্ক মানেই চরিত্রহীনতা নয়’—সুপ্রিম কোর্ট
- বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থা নিয়ে মুখ খুললেন ভারপ্রাপ্ত এমডি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ










