বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ঠাকুর
নিজস্ব প্রতিবেদক: ত্রত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন ঘিরে যখন গোপালগঞ্জের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত, ঠিক সেই সময় দলবদলের জোর গুঞ্জনের মধ্যেই বিএনপির মনোনয়ন পেয়েছেন কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের নেত্রী সুবর্ণা ঠাকুর। তার এই মনোনয়নকে ঘিরে স্থানীয় রাজনীতিতে সৃষ্টি হয়েছে তীব্র আলোচনা, ক্ষোভ ও বিতর্ক।
সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংরক্ষিত নারী আসনের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঘোষিত তালিকায় সুবর্ণা ঠাকুরের নাম থাকায় বিষয়টি তাৎক্ষণিকভাবে নজর কাড়ে।
জানা গেছে, সুবর্ণা ঠাকুর দীর্ঘদিন ধরে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তিনি আওয়ামী লীগের সক্রিয় নেত্রী হিসেবেই পরিচিত ছিলেন। তবে সম্প্রতি তিনি বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে ফরম সংগ্রহ করেন এবং শেষ পর্যন্ত দলটির চূড়ান্ত মনোনয়ন পান।
ওড়াকান্দির হরিচাঁদ ঠাকুর পরিবারের সদস্য হওয়ায় সামাজিকভাবেও তার একটি পরিচিতি রয়েছে। এই পরিচিতি রাজনৈতিক সিদ্ধান্তে প্রভাব ফেলেছে কি না, তা নিয়েও চলছে আলোচনা।
এদিকে, সুবর্ণা ঠাকুর আওয়ামী লীগের পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন কি না—এ প্রশ্নের সুনির্দিষ্ট কোনো উত্তর পাওয়া যায়নি। বিষয়টি জানতে চাইলে তিনি কৌশলে এড়িয়ে যান।
মনোনয়ন ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তার কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে। এর মধ্যে একটি ছবিতে তাকে আওয়ামী লীগের লোগো সংবলিত ফাইল হাতে দেখা যায়, যা নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। পাশাপাশি ২০২৩ সালের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের কমিটিতে তার বন ও পরিবেশবিষয়ক সম্পাদক হিসেবে থাকার প্রমাণস্বরূপ একটি বিজ্ঞপ্তিও সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। ওই বিজ্ঞপ্তিতে তৎকালীন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাবউদ্দিন আজমের স্বাক্ষর রয়েছে বলে জানা গেছে।
এমন পরিস্থিতিতে স্থানীয় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে যারা দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন, তাদের মূল্যায়ন না করে অন্য দল থেকে আসা একজন নেত্রীকে সরাসরি মনোনয়ন দেওয়া হয়েছে, যা অত্যন্ত হতাশাজনক।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতাকর্মী বলেন, “দলের দুঃসময়ে যারা মাঠে ছিল, তাদের বাদ দিয়ে হঠাৎ করে অন্য দল থেকে আসা কাউকে মনোনয়ন দেওয়া হলে তৃণমূলের মনোবল ভেঙে পড়ে।” তারা আশঙ্কা করছেন, এ ধরনের সিদ্ধান্ত দলীয় শৃঙ্খলা ও ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে সুবর্ণা ঠাকুর বিএনপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও মনোনয়ন চাওয়ার বিষয়টি স্বীকার করেন। তবে আওয়ামী লীগের উপজেলা কমিটিতে তার পদে থাকার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। পরে ব্যস্ততার কথা বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।
এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনকে সামনে রেখে দলবদল ও কৌশলগত মনোনয়ন নতুন কিছু নয়। তবে সরাসরি প্রতিদ্বন্দ্বী দলের সক্রিয় কোনো নেতাকে মনোনয়ন দেওয়ার মতো ঘটনা সব সময়ই বিতর্ক সৃষ্টি করে। গোপালগঞ্জের এই ঘটনা তারই একটি সাম্প্রতিক উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
ওমর আলী/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা








.jpg&w=50&h=35)




