ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

এনসিপি নিয়ে বিস্ফোরক মন্তব্য জিএম কাদেরের

২০২৬ এপ্রিল ২০ ১১:১৯:২৯
এনসিপি নিয়ে বিস্ফোরক মন্তব্য জিএম কাদেরের

নিজস্ব প্রতিবেদক: জিএম কাদের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানকে “ডাবল স্ট্যান্ডার্ড” আখ্যা দিয়ে সমালোচনা করেছেন। তার অভিযোগ, দলটির বক্তব্য ও অবস্থানে অসঙ্গতি রয়েছে।

রোববার (১৯ এপ্রিল) একটি টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। জিএম কাদের বলেন, অতীতে ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকলেও এনসিপিতে যোগ দিলে সেই বিষয়টি উপেক্ষা করা হচ্ছে, আবার অন্যদিকে তাদেরই দোসর বা অপরাধী বলা হচ্ছে—এই দ্বৈত অবস্থান গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, “এনসিপিতে যোগ দিলে সব দোষ মাফ—এমন একটি বার্তা দেওয়া হচ্ছে। আবার আগে তাদের বিরুদ্ধে কঠোর মন্তব্য করা হচ্ছে। এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড গ্রহণযোগ্য নয়।”

এ সময় জাতীয় নাগরিক পার্টি-এর রাজনৈতিক উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি। জিএম কাদেরের দাবি, এনসিপি জাতীয় পার্টির ভোটব্যাংক টার্গেট করছে।

তার ভাষায়, “আমার ধারণা, তারা আমাদের ভোটব্যাংক নিতে চায়। তারা মনে করছে আওয়ামী লীগের ভোট পাওয়া কঠিন, বিএনপির ভোটও সহজ নয়, তাই তারা অন্য লক্ষ্য খুঁজছে।”

এছাড়া তিনি বলেন, এনসিপির প্রতি জনগণের যে প্রত্যাশা ছিল, তা তারা ধরে রাখতে পারেনি বলেও তার মন্তব্যে উঠে আসে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে